Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

হাডসন-ইস্ট রিভারে নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির জাকজমকপূর্ণ ক্রুজ পিকনিক ও ঈদ পুনর্মিলনী : মনমাতানো কনসার্ট

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: July 24, 2017 | 11:03 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর জাকজমকপূর্ণ পরিবেশে হাডসন-ইস্ট রিভারে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইনকের ক্রুজ পিকনিক ও ঈদ পুনর্মিলনী। প্রথমবারের মত এবার সামারে নিউইয়র্কের প্রবাসী গোলাপগঞ্জবাসীদের জন্য হাডসন ও ইস্ট রিভারে ক্রুজ পিকনিকের আয়োজন করে সংগঠনটি।স্থানীয় সময় রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিনোদন নির্ভর এই নৌ পিকনিকে অংশ নিয়ে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন উত্তর আমেরিকার প্রখ্যাত শিল্পীদের কনসার্ট। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক গোলাপগঞ্জ প্রবাসী নারী-পুরুষ ও শিশু-কিশোর ক্রুজ পিকনিকে উপস্থিত হয়ে সারাদিন নির্মল আনন্দ উপভোগ করেন। সারা বছরের শত কর্মব্যস্ততা তারা ভুলে যান ক্ষণিকের কিছু সময়।দুপুর সাড়ে ১২ টায় যাত্রা শুরুর পর বিলাসবহুল জাহাজটি বিকাল ৫টা পর্যন্ত নিউইয়র্কের হাডসন ও ইস্ট রিভার প্রদক্ষিণ করে। এসময় জাহাজের বিশাল ডেকে শুরু হয় মনমাতানো কনসার্ট। এতে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, রোখসানা মির্জা, সুইটি সোনিয়া ও মৌ। এছাড়া বাচ্চাদের জন্য ছিল যাদু প্রদর্শণী। ক্রুজ পিকনিকে ছিল মজাদার সব খাবার।দিনব্যাপী ক্রুজ পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মূলধারার রাজনীতিক এটর্ণী মঈন চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রহিম বাদশা।নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইনকের সভাপতি শেরোয়ান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং ক্রুজ পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক এবাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য দেন ক্রুজ পিকনিক উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী শেখ আতিকুল ইসলাম, সদস্য সচিব উমেল চৌধুরী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। এসয় সভাপতি শেরোয়ান আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাদের অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশে-প্রবাসে গোলাপগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানই তাদের প্রধান লক্ষ। তারা এময় নতুনদের সংগঠনের হাল ধরারও আহ্বান জানান।অনুষ্ঠানে নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইনকের কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, উপদেষ্টা ওয়াহিদুর রহমান মুক্তা, আবদুল হান্নান চৌধুরী, বেলাল উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, জগন্নাথগঞ্জের প্রবীণ শিক্ষক আবু হোরায়রা (সাদ মাস্টার), কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, জয়নাল চৌধুরী, খসরুজ্জামান খসরু, তুহিন চৌধুরী, সৈয়দ সেলিম, সেলিনা চৌধুরী, নূর উদ্দিন, রেফাত চৌধুরী প্রমুখ।
ক্রুজ পিকনিক ও ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হওয়ায় ক্রুজ পিকনিক উদযাপন কমিটির পক্ষ থেকে গোলাপগঞ্জবাসী, কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদকে আন্তরিক অভিনন্দন জানান হয়।অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে ছিল ল্যাপটপ সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানের গ্যান্ড স্পন্সর ছিলেন এটর্ণী মঈন চৌধুরী এবং স্পন্সর ছিলেন আব্দুর রহিম বাদশা, সোয়েব আহমেদ, ওয়াসী চৌধুরী, সমসের আলী, এস্টোরিয়া ডিজিটাল ট্র্যাভেলস এন্ড ট্যুর, তুহিন-রিমা চৌধুরী ফাউন্ডেশন, হাট বাজার গ্রোসারী ও ম্যানহাটান বোম্বে তান্দুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV