Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘হামলাকারী ওমর দেশে বেড়ে ওঠা জঙ্গি, আইএস সম্পর্কের স্পষ্ট প্রমাণ নেই’ : প্রেসিডেন্ট ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: June 14, 2016 | 11:22 PM

অরল্যান্ডোতে নাইটক্লাবে হামলাকারী হয়তো দেশের ভিতর সৃষ্টি হওয়া উগ্রপন্থি। এমন মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। ওই হামলার পর তিনি আইন প্রয়োগকারী সংস্থা, সন্ত্রাস বিরোধী কর্মকর্তা ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেন। এরপর ব্রিফিংয়ে বলেন, এটা দেশের ভিতরেই বেড়ে ওঠা উগ্রপন্থার একটি সুনির্দিষ্ট উদাহরণ। এ বিষয়টি নিয়ে আমরা সবাই দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, অরল্যান্ডোতে হামলাকারীকে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক আছে বলে ঘোষণা দেয়া হয়েছে। দৃশ্যত ইন্টারনেটে উগ্রপন্থি তথ্য থেকে সে উদ্বুদ্ধ হয়েছে। তবে বারাক ওবামা বলেন, সন্ত্রাসী এ গ্রুপটি দ্বারা ব্যাপক পরিকল্পনার এটা ছিল একটি অংশ এমন পরিষ্কার তথ্যপ্রমাণ নেই। উল্লেখ্য, আগামী বৃহস্তপতিবার অরল্যান্ডোর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বারাক ওবামার। এ সময় তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সোমবার রাতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ওই হামলাকে একটি সন্ত্রাসী কর্মকা- ধরে নিয়ে তদন্ত চলছে। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রোববার ওমর মতিন যে হামলা করেছে তার সঙ্গে মিল রয়েছে গত বছর ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনো হামলার। এতেও ঘাতকরা ইসলামিক স্টেটের সঙ্গে যোগসূত্র থাকার দাবি করেছিল। কিন্তু সরাসরি তাদের কোন যোগসূত্র ছিল না। প্রেসিডেন্ট ওবামা বলেন, ইসলামিক স্টেটের নির্দেশনায় ওমর মতিন এই হত্যাযজ্ঞ চালিয়েছে এমন পরিষ্কার তথ্যপ্রমাণ আমরা পাই নি, যদিও সে শেষ মুহূর্তে আইএসের সঙ্গে আনুগত্যের কথা স্বীকার করেছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV