Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

হারিকেন ইরমার তান্ডব : ফ্লোরিডা অন্ধকারে, কিউবায় নিহত ১০

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: September 14, 2017 | 11:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হারিকেন ইরমার তান্ডবে ফ্লোরিডা এখনও বিপর্যস্ত। প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ৩০ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মায়ামির একটা বড় অংশ এখনো পানির নীচে। গতকাল ইরমা ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি ১ ঝড়ে পরিণত হলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ। এদিকে, সোমবার কিউবার দিকে এগোতেই এই ঝড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী হাভানায় অধিকাংশেরই মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। সোমবার সকালে উদ্ধারকাজ শুরু হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, যতক্ষণ না স্থানীয়রা বাড়ি ফিরতে পারছেন, ততক্ষণ ক্ষতির মাত্রা আন্দাজ করা সম্ভব নয়। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই ঝড় যেন এক বিরাট দৈত্যের মতো। এই পরিস্থিতিতে আমরা মানুষের জীবন নিয়ে ভাবছি। কী পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হল তা নিয়ে ভাবছি না।’আবহাওয়া অফিসের মতে, এই ঝড় ফ্লোরিডার পশ্চিম উপকূল ধরে এগোনোয় ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়। 

হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়া প্রধান ড্যান স্কাভিনো জলমগ্ন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল ভিডিও টুইট করে বিপাকে পড়েছেন।বিমানবন্দরের পক্ষ থেকে ভুল ধরিয়ে দেয়ার পর টুইটটি মুছে দেন ড্যান। সোমবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে যাত্রী বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ইরমা ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে অরল্যান্ডোর উপর দিয়ে বয়ে যায়। পর্যটকদের প্রিয় এই শহর এখন প্রায় পুরোটাই পানির নীচে। একই অবস্থা ট্যাম্পা শহরের। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের লাইন। পরিস্থিতি এতটাই খারাপ যে, ঘরবাড়ি ছেড়ে যাওয়া বাসিন্দারা বাড়ি ফিরতে পারছেন না। বিপর্যয়ের সুযোগে অবাধে লুঠপাট চলছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ