Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

হার্ট অ্যাটাকের ঝুঁকি নিরূপণে নতুন প্রযুক্তির স্ক্যান

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: November 13, 2013 | 12:54 PM

ডেস্ক: হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে স্ক্যান করার মাধ্যমে আপনি যদি আগে থেকেই জানতে পারেন, তবে তো কথাই নেই। তবে, প্রচলিত পদ্ধতির স্ক্যানে সেটা সম্ভব নয়। ধমনীতে জমে থাকা এক ধরনের পদার্থের নাম হলো প্লেক। চর্বিযুক্ত কোন প্লেক যদি ফেটে যায়, তবে ধমনীর ওই স্থানে রক্ত জমাট বেঁধে স্বাভাবিক রক্ত চলাচল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। গবেষকরা আশার বাণী শোনাচ্ছেন। তারা বলছেন, নতুন স্ক্যানিং পদ্ধতিতে এ ধরনের বিপজ্জনক প্লেক শনাক্ত করা সম্ভব হবে। বৃটেনের এডিনবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি আগে থেকে অনুমান করার একটি কার্যকর পদ্ধতি হার্টের সমস্যায় ভুক্তভোগীদের জন্য বিরাট পার্থক্য গড়ে দেবে। আর সেটা ইতিবাচক অর্থেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গবেষণাপত্রটি ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। বৃটেনে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। আর হার্টের চারপাশে থাকা ধমনীতে রক্ত জমাট বেঁধে ব্লক তৈরি হয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। 
তুন এ গবেষণায় গবেষকরা একটি রেডিওঅ্যাক্টিভ ট্রেসার ব্যবহার করে সক্রিয় ও বিপজ্জনক প্লেকসমূহ শনাক্ত করেন। উচ্চ রেজল্যুশনে তোলা হার্ট ও রক্তের শিরা-উপশিরার ছবিও ব্যবহার করেন তারা। এভাবে তারা হার্টের বিপজ্জনক অঞ্চলসমূহ শনাক্ত করেন। প্রায় একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার রোগীদের শরীরে টিউমার শনাক্ত করা হয়। সমপ্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া ৪০ রোগীর ওপর এ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হয়। এ পদ্ধতিতে ৩৭ জন রোগীর প্লেক শনাক্ত করা গেছে। ওই প্লেকসমূহই তাদের হার্ট অ্যাটাকের কারণ ছিল। বিশ্বে প্রথমবারের মতো কোন স্ক্যানের মাধ্যমে হার্ট অ্যাটাকের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহ নিরূপণ করা সম্ভব হলো। তবে, এ ধরনের স্ক্যান যদি হার্ট অ্যাটাকের ঝুঁকি আগে থেকেই নিরূপণ করতে সক্ষম হয়, তবে তা হবে আধুনিক চিকিৎসা-বিজ্ঞানের বিরাট সাফল্য।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV