হার্ট অ্যাটাক ও রক্ত জমাট বেঁধে বয়স্কদের মৃত্যু ঝুঁকি কমায় ব্যায়াম
বয়সকালে অলস বসে সময় না কাটিয়ে, শারীরিকভাবে কর্মক্ষম থাকা এবং শরীরচর্চার প্রতিটি মিনিট বয়স্কদের হার্ট অ্যাটাক বা ধমনীতে রক্ত জমাট বেঁধে মৃত্যুর ঝুঁকি হ্রাসে দারুণভাবে সহায়তা করে। বয়সকালে যারা চলাফেরার ক্ষমতা কিছুটা বা অনেকটাই হারিয়ে ফেলেন, তাদের জন্য হাঁটা ও বাড়ির হালকা কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখার মতো ব্যায়াম অপরিহার্য। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারা হালকা কিছু ব্যায়াম প্রতিদিন করতে পারেন। নতুন এক গবেষণায় সে কথাই বলা হচ্ছে। ‘অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএনএস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইনস্টিটিউট অন এইজিং-এর জেষ্ঠ্য গবেষক থমাস বুফোর্ড বলছিলেন, চলাফেরায় কিছু সমস্যা আছে, এমন বয়স্ক ব্যক্তিরা অধিকাংশ সময় বসে কাটানোর সময়টাকে কমিয়ে এনে হালকা কোন কাজে মনোনিবেশ করতে পারলেও, হার্টের গুরুত্বপূর্ণ কিছু উপকার হতে পারে। এক্সেলোমিটার ব্যবহার করে ৭৪ থেকে ৮৪ বছর বয়সী ১,১৭০ জন মার্কিনির ওপর গবেষণাটি পরিচালিত হয়। তারা গবেষণার জন্য বয়স্ক এমন ব্যক্তিদের বেছে নেন, যাদের চলাফেরার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়, তবে তারা ৪০০ মিটার পর্যন্ত হাঁটতে পারেন। বয়স, কোলেস্টেরোলের মাত্রা ও রক্তচাপের ওপর ভিত্তি করে গবেষকরা ১০ বছরের মধ্যে অংশগ্রহণকারীদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও ধমনীতে রক্ত জমাট বেঁধে মৃত্যুর আশঙ্কা সম্পর্কে পর্যালোচনা করেন। দিনে প্রতি ২৫ থেকে ৩০ মিনিট অলস বসে কাটানো সময়ের জন্য বয়স্কদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকির মাত্রাও ১ শতাংশ করে বাড়তে থাকে। যাদের হার্টের কোন সমস্যা নেই, তারা যদি ধীরে হাঁটা বা বাড়ির হালকা কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখার চর্চা করেন, তাতে রক্তে ভাল কোলেস্টেরোল হাই ডেনসিটি লিপোপ্রোট্রিনের (এইচডিএল) মাত্রা বেড়ে যায়। শারীরিকভাবে কর্মক্ষম রাখতে গবেষণায় অংশগ্রহণকারীদের গড়ে প্রতিদিন ১ ঘণ্টা বা তার কম সময় হালকা হাঁটার অভ্যাস করানো হয়। সাধারণভাবে, স্বাস্থ্য ভালো রাখতে বেশি পরিশ্রমের কাজ করার পরামর্শ দেয়া হয়ে থাকে। তবে বেশি বয়সের কারণে নানা অসুবিধায় চলাফেরার ক্ষমতা যাদের হ্রাস পেয়েছে, তাদের জন্য সেটা বাস্তবসম্মত নাও হতে পারে বলে মনে করছেন গবেষকরা। বয়স্ক মানুষের অলস বসে সময় কাটানোর সময়টাকে কমিয়ে আনার জন্য উৎসাহ যোগাচ্ছেন থমাস বুফোর্ড। এতে করে হার্টের সমস্যা ধমনীতে রক্ত জমাট বেঁধে মৃত্যু ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!