Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

হাসপাতালে বিএনপি নেতা সালাম, খোকার অবস্থার উন্নতি : বি চৌধুরী টেক্সাসে

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: June 29, 2016 | 1:30 PM

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ : বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম পা ভেঙ্গে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে এক আত্মীয়ের বাসার সিঁড়িতে পড়ে গিয়ে পা ভেঙ্গেছেন তিনি। গত ২৬ জুন রোববার বিকেলে বাসা থেকে বের হয়ে নিউইয়র্কে জাতীয়তাবাদি ফোরামের ইফতার মাহফিলে রওয়ানা দেয়ার প্রাক্কালে বাসার সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যান এম এ সালাম। এতে তার বাম পা ভেঙ্গে যায়। সাথে সাথে এ্যাম্ব্যুলেন্স ডেকে তাকে ব্রুকলীন ম্যাথডিস হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার বাম পায়ের দুটো হাড় ভেঙ্গে গেছে। ইতিমধ্যেই একবার অস্ত্রোপচার করা হয়েছে। শীঘ্রই আরো একটি অস্ত্রোপচারের কথা। যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ হাসপাতালে আব্দুস সালামের খোঁজ-খবর নেয়ার পর ২৮ জুন মঙ্গলবার এনআরবি নিউজকে এ তথ্য জানান। উল্লেখ্য, সপ্তাহ দেড়েক আগে যুক্তরাষ্ট্রে এসেছেন সালাম। আটলান্টায় তার পুত্র বাস করেন। তার সাথে কটা দিন কাটিয়ে নিউইয়র্কে দলীয় নেতা-কর্মীদের সাথে সময় কাটাচ্ছিলেন তিনি। এমনি অবস্থায় পা ভেঙ্গে যাওয়ায় আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের আকাঙ্খা ধুলিসাৎ হয়েছে বলে উল্লেখ করেন সালাম।

এদিকে, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার অবস্থার যথেষ্ঠ উন্নতি ঘটেছে। চিকিৎসকরা জানান, শীঘ্রই তাকে হাসপাতালের নিয়ন্ত্রণাধীন রিহ্যাব সেন্টারে পাঠানো হবে। উল্লেখ্য, খোকা আমেরিকায় এসেছেন মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসা নিতে। বিশ্বখ্যাত মেমরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন খোকা। এরই মধ্যে ধরা পড়ে তার বাম উরুতে টিউমার। ডাক্তাররা পরামর্শ দেন সেই টিউমার অপসারণে। টিউমার অপসারণে ভর্তি হয়েছিলেন একই হাসপাতালে। গত ১৩ জুন সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করার পর থেকে হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা এনআরবি নিউজকে জানিয়েছেন যে, খোকার অবস্থার উন্নতি ঘটেছে। তার শয্যা পাশে সারাক্ষণ অবস্থান করছেন তার স্ত্রী। ২৮ জুন পাওয়া সংবাদ অনুযায়ী, দুয়েকদিনের মধ্যেই খোকাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হবে। সাদেক হোসেন খোকা এবং আব্দুস সালামের পরিবারের পক্ষ থেকে তাদের সুস্থতার জন্য সকল বাংলাদেশীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বি চৌধুরী টেক্সাসে
এদিকে, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. বি চৌধুরী চিকিৎসা নিচ্ছেন টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন সিটির একটি হাসপাতালে। সপ্তাহখানেক আগে তিনি তার পুত্র মাহী বি চৌধুরীসহ যুক্তরাষ্ট্রে এসেছেন। সপ্তাহ তিনেক থাকতে হবে চিকিৎসার পুরো প্রক্রিয়া অবলম্বনের জন্যে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV