Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

হিলারিকে আবারও নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: November 20, 2017 | 1:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হিলারি ক্লিনটনকে ‘সর্বকালের জঘন্য ও বৃহত্তম পরাজিত’ আখ্যা দিয়ে আবারও ২০২০ সালের নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

এক টুইট বার্তায় ট্রাম্প এ চ্যালেঞ্জ করেন। টুইটা বার্তায় ট্রাম্প লিখেন, ‘উনি থামছেনই না। এটা রিপাবলিকান দলের জন্য খুবই ভালো। হিলারি আপনার জীবন চালিয়ে যান এবং তিন বছর পর আরেকবার চেষ্টা করে দেখুন।’

হিলারির এক মন্তব্যের জেরে ট্রাম্প এসব কথা বলেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে বেশি পপুলার ভোট পাওয়া হিলারি ধনকুবেরের জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট মাদার জোনসকে হিলারি বলেন, নির্বাচনের ওই ফলাফলের জন্য বড় কারণ ছিল রুশ হস্তক্ষেপ। তিনি বলেন, রিপাবলিকানরা আইন করেছিল যে ভোট দিতে হলে ভোটার পরিচয়পত্র লাগবে। এতে বহু কৃষাঙ্গ ভোটার ভোট দিতে পারেননি।

সেটাকেও ট্রাম্পের জয়ের একটা কারণ বলে মন্তব্য করেন হিলারি। হিলারি গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে বলেছিলেন যে, ট্রাম্প জয়ী হলে তিনি হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের পুতুল।

ডেমোক্রেট নেতা এখনও সেই অবস্থানেই আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ তিনি এখনও তাই মনে করেন।

হিলারি বলেন, ‘নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে এত প্রশ্ন ওঠার পরও মার্কিন প্রেসিডেন্ট কিভাবে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন তা আমার বুঝে আসে না।’

হিলারি বলেন, পুতিন নাকি ট্রাম্পকে বলেছেন যে তিনি হস্তক্ষেপ করেননি আর ট্রাম্প তা বিশ্বাস করে ফেলেছেন। কিন্তু তাকে আমি এত সহজ-সরল মনে করি না। লোকজকেও তিনি অতি সহজ-সরল মনে করেন না। কিন্তু এটা ছিল আমেরিকার ওপর গুরুতর সাইবার হামলা।’ দ্য ইন্ডিপেনডেন্ট।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুসারে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থীরা পরবর্তীতে আর প্রতিদ্বন্দ্বিতা করেন না। জনমত জরিপ বলছে, আগামী নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী হলে ট্রাম্প শোচনীয় পরাজয় বরণ করবেন। যুগান্তর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV