Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হিলারিকে যুদ্ধবাজ আখ্যায়িত করলেন র‌্যান্ড পল

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: August 26, 2014 | 9:23 AM

আরও প্রায় দুই বছর পরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসা শুরু করেছেন। তার একজন রিপাবলিকান দলে সিনেটর র‌্যান্ড পল। এরই মধ্যে ওই নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে ডেমোক্রেট শিবির থেকে এখনও প্রকাশ্যে আসেনি কোন প্রার্থীর নাম। তবে বাতাসে যে বার্তা উড়ছে তাতে বোঝা যায়, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ দলের প্রার্থী হতে পারেন। এমন সম্ভাবনাকে সামনে রেখে হিলারিকে যুদ্ধবাজদের সঙ্গে তুলনা করলেন র‌্যান্ড পল। তিনি বলছেন, মার্কিনিরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিষয়ে ক্লান্ত। যদি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে হিলারি ক্লিনটনের মতো যুদ্ধবাজদের মনোনয়ন দেয়া হয় তাহলে ওই নির্বাচন হবে পরিবর্তনের। র‌্যান্ড পল যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর। প্রথমবার তিনি সিনেটর নির্বাচিত হয়েছেন। গত বছর প্রেসিডেন্ট বারাক ওবামা যখন সিরিয়ায় সামরিক অভিযান শুরু করবেন- এমন একটি পরিপ্রেক্ষিত সৃষ্টি হয়েছিল তখন তিনি তার বিরোধিতা করেছিলেন। তিনি এনবিসির রোববারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হিলারি ক্লিনটনকে যুদ্ধবাজ হিসেবে আখ্যায়িত করেন। এমন এক সময়ে তিনি এমন মন্তব্য করলেন যখন ক্যাপিটল হিলের রিপাবলিকানরা ওবামা প্রশাসনের ওপর ক্রমাগত সিরিয়ায় হামলা চালানোর জন্য চাপ সৃষ্টি করছেন। শুধু তা-ই নয়, তারা মধ্যপ্রাচ্য বিষয়ক পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বলছেন। বলছেন, ইসলামিক স্টেট (আইসি)র মতো জঙ্গিদের উত্থান থামাতে। এ মাসের শুরুতে প্রেসিডেন্ট ওবামার নীতির সমালোচনা করেন হিলারি ক্লিনটনও। তিনি বলেন, যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরোধিতা করেছিল ওবামা তাদের পক্ষ নিতে ব্যর্থ হয়েছেন। এই সমর্থন দেয়ার ব্যর্থতার জন্য সৃষ্টি হয়েছে বড় এক শূন্যতা। এখন সেই শূন্যতা পূরণ করেছে জিহাদিরা। অন্যদিকে হিলারি ক্লিনটনের সমালোচনা করতে গিয়ে র‌্যান্ড পল বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের সবচেয়ে বড় ভয় হলো র‌্যান্ড পলকে নিয়ে। অনেক স্বতন্ত্র ও কিছু ডেমোক্রেট ভোটার বলেন, আমরা যুদ্ধ নিয়ে বিরক্ত। আমরা উদ্বিগ্ন যে, হিলারি ক্লিনটন নির্বাচিত হলে তিনি আমাদেরকে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে নিয়ে যাবেন। এবারই হিলারির বিরোধিতা করে বক্তব্য রাখলেন না পল, এর আগেও আইওয়া রাজ্যে তিনি লিবিয়ার সহিংসতাকে হিলারির যুদ্ধ নামে আখ্যায়িত করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV