Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হুমকির মুখে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য!

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: March 7, 2014 | 4:20 PM

‘দ্য ডে আফটার টুমরো’ চলচ্চিত্রে দেখা যাচ্ছে সমুদ্রে ডুবে যাচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। ছবি: টুয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্সবিশ্ব উষ্ণতা আর ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লেই সমুদ্র সমতলের উচ্চতা বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে ইউনেসকো ঘোষিত ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’গুলোর এক-পঞ্চমাংশই। নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি, সিডনির অপেরা হাউস বা টাওয়ার অব লন্ডনের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় প্রতীকগুলোও বিপন্ন হয়ে যেতে পারে এই জলবায়ু পরিবর্তনের কারণে। ‘ইনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা এই সতর্কতা জানিয়েছেন। ‘দ্য গার্ডিয়ান’ এ খবর প্রকাশ করেছে।
জাতিসংঘের জলবায়ু বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০০০ বছরে ইউনেসকো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর ওপর কতটা প্রভাব পড়বে সেই বিষয়টিতে আলোকপাত করা হয়েছে এই গবেষণায়। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে গিয়ে পৃথিবীর বরফ গলতে থাকবে এবং সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে থাকবে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এভাবে এই সময়ের মধ্যেই ইউনেসকো ঘোষিত ৭২০টি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের পাঁচ ভাগের এক ভাগই হারিয়ে যাবে। তবে, বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেন যে, ‘চলতি শতাব্দীর শেষ দিকেই এই প্রভাব আমরা খালি চোখেই দেখতে পারব।’          

জলবায়ু পরিবর্তনে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সিডনির অপেরা হাউসও। ছবি: এএফপিগবেষক দলটির প্রধান লেখক অস্ট্রিয়ার ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেন মারজিয়ন এ গবেষণা সম্পর্কে বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে কথা উঠলেই সাধারণত সবাই পরিবেশগত এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির দিক আলোচনা করেন। আমরা এর সাংস্কৃতিক দিকটি নিয়ে ভাববার চেষ্টা করেছি।’
অধ্যাপক মারজিয়ন জানান, ইউরোপে এমন হুমকির মধ্যে থাকা শহরগুলোর মধ্যে অন্যতম ভেনিস। এক অর্থে ভেনিস এখনই এই ক্ষতির মধ্যে আছে। এছাড়া, জার্মানির হামবুর্গ, লুইবেক এবং ব্রেমেনও সমুদ্রসীমার উচ্চতা বেড়ে গেলে ঝুঁকিতে পড়বে আগেভাগেই। জলবায়ু পরিবর্তনের এমন প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে পিসার ‘হেলানো টাওয়ার’।
এ ছাড়া লন্ডনের ওয়েস্ট মিনস্টার অ্যাবি, ওয়েস্টমিনস্টার প্যালেস, বেলজিয়ামের ব্রুজেস সিটি সেন্টার, ইতালির নেপলস এবং রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ অন্য অনেক স্থানের আগেই পড়তে পারে জলবায়ু পরিবর্তনের হুমকিতে। তবে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষেরা। এই অঞ্চলে সমুদ্র সমতল থেকে কম উচ্চতার বিস্তীর্ণ অঞ্চলে ঘনবসতিপূর্ণ নগর-বন্দরগুলো অনেক বেশি হুমকির মধ্যে আছে জলবায়ু পরিবর্তনের।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV