হুমায়ূন আহমেদ জীবনের অনেক কঠিন এবং আনন্দময় দিন কাটিয়েছেন নিউইয়র্কে : হুমায়ুন মেলায় শাওন
নিউইয়র্ক : আমি আজ থেকে ৫ বছর আগে নিউইয়র্কে এসেছিলাম আপনাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে। এই নিউইয়র্কে তার অনেক স্মৃতি। এখানে তিনি তার জীবনের অনেক কঠিন সময় এবং আনন্দময় দিন কাটিয়েছেন। আজকে আমার ভাল লাগছে হুমায়ূন আহমেদের প্রতি আপনাদের ভালবাসা দেখে। তাঁকে আপনারা হৃদয়ে ধারণ করেছেন বলে। গত ১৪ মে শোটাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত নিউইয়র্কে প্রথম হুমায়ূন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এ সব কথা বলেন। হুমায়ূন মেলাটি বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের বেলাজিনো অডিটোরিয়াম এবং পার্কিং লটে অনুষ্ঠিত হয়। এনা
বিকেল ৫টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে হুমায়ূন মেলার উদ্বোধন করেন মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, দিলরুবা খান, চন্দনা মজুমদার, রিজিয়া পারভীন, অন্য প্রকাশনীর তানজীনা রহমান, সৈয়দ মোহাম্মদ উল্যাহ, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম প্রমুখ।
শামসুন নাহার নিম্মির উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদ এমন একজন উঁচু মাপের লেখক ছিলেন তাকে ভুলা যায় না। দেশেও প্রমাণিত হয়েছে, আজকে নিউইয়র্কেও প্রমাণিত হলো। তিনি মানুষের মনের মনি কোঠায় স্থান করে নিয়েছেন। তিনি বলেন, হুমায়ূন আহমেদ আমার সহকর্মী ছিলেন। আজকের এই মেলায় আমরা হুমায়ূন আহমেদকে পাবো, হিমুকে পাব এবং মিশির আলীকেও পাবো।
মেহের আফরোজ শাওন বলেন, আমি আমার দুই সন্তানকে নিয়ে এখানে এসেছি তাদের বাবার প্রতি মানুষের ভালবাসা দেখানোর জন্য। এখানে এসে আমি আমার হৃদয়ের অংশ খুঁজে পেয়েছি, স্মৃতি খুঁজে পেয়েছি। আশা করি আগামীতেও নিউইয়র্কে এই মেলা অব্যাহত থাকবে।
নিশাদ হুমায়ূন উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।
মেলায় হুমায়ূন আহমেদের সাহিত্যে মধ্যবিত্তের জীবন নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মেহের আফরোজ শাওন, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্যাহ, হুমায়ূন আহমেদের বন্ধু ফানশু মন্ডল প্রমুখ।এ ছাড়াও মেলায় হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র প্রদর্শনী করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী সেলিম চৌধুরী, দিলরুবা খান, চন্দনা মজুমদার, রিজিয়া পারভীন, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা, জাকারিয়া মহিউদ্দিন প্রমুখ।হুমায়ূন মেলায় মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দেখে মেলায় আয়োজক আলমগীর খান আলম আগামী বছর থেকে তিন দিনব্যাপী হুমায়ূন মেলার ঘোষণা দেন। মেলার টাইটেল স্পন্সর ছিলো উৎসব কুরিয়ার। মিডিয়া পার্টনার ছিলো ঠিকানা, চ্যানেল আই।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ