হোয়াইট হাউসের সামনে বাংলাদেশ বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জোরালো প্রতিবাদ, নিন্দা : চ্যালেঞ্জ-প্রতিরোধের আহ্বান
যুক্তরাষ্ট্র : ওয়াশিংটনে হোয়াাইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতি কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান । তিনি এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ জোরালোভাবে হোয়াাইট হাউজের সামনে আপনাদের বাংলাদেশ বিরোধী প্রতিবাদের তিব্র নিন্দা জানায় । আপনারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে যে দাবি উপস্থাপন করেছেন তিনি নিজেও বিপুর সংখ্যক সংখ্যালঘু শত্রুদের বিরোধীতার পরেও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার কাছে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলেছেন।
আপনাদের দেশের প্রতি কোন ভালবাসা নেই, ৩০ লক্ষ শহীদের আত্বত্যাগ ও ১৬ কোটি মানুষের গভীর ভালবাসা ও বাংলাদেশের অধিকাংশ ধর্মীয় ও শান্তিপ্রিয় মানুষের পরিশ্রম ও বিশ্বাসকে আপনারা নষ্ট করার চেষ্টা করছেন, যেটা মোটেও একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য কাম্য নয়। আপনারা কি মনে করেন, আপনাদের মাথার এই বুদ্ধি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোন সিধান্ত নিবে । ১৬ কোটি মানুষের ভালবাসা ও বিশ্বাস নিয়ে জননেত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ, সফলতার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাধা সৃষ্টিকারীদের ১ ইঞ্চিও ছাড় দিবেন না ।
আপনাদের প্রতিবাদ সকল প্রবাসী ও কঠোর পরিশ্রমী আমেরিকান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আপনারা তাদের মানসিকতা কোনভাবেই পরিবর্তন করতে পারবেন না । যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সকল প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের সহযোগিতা, বিশ্বাস ও ভালবাসার মধ্য দিয়ে ২০২১ সালে বাংলাদেশ একটি উন্নত ও মধ্যম আয়ের দেশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা ও তিনবারের সফল নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে। যাতে করে ২০৪১ সালের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন “সোনার বাংলা” প্রতিষ্ঠিত করতে কাজ করবে ।
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সকল আওয়ামী পরিবার ও বিশ্বের সকল প্রান্তে অবস্থানকারী আওয়ামীলীগ সমর্থক ও শোভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তাদের প্রতি প্রতিরোধ গড়ে তুলতে যারা শাহবাগ সহ বিভিন্ন স্থানে দেশ ও দেশের মানুষের বিশ্বাস ভালবাসা ও আন্তরিকতাকে বহি:বিশ্বের কাছে হীনভাবে বিলিয়ে দিয়ে লুকিত কোন ফায়দা লুটতে চাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল