Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হোয়াইট হাউজে ‘মুসলিম-আমেরিকান কম্যুনিটি লিয়াজোঁ’ অফিসার নিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: May 28, 2016 | 4:38 PM

নিউইয়র্ক : মুসলিম-আমেরিকানদের সুবিধার্থে হোয়াইট হাউজে নয়া একজন কর্মকর্তা নিয়োগ করা হলো। মুসলমানেরাও প্রশাসনের যাবতীয় সুযোগ-সুবিধার অধিকার রাখেন-এ ব্যাপারটি স্পষ্ট করা এবং রাজনীতি ও প্রশাসনে মুসলিম-আমেরিকানদের অংশগ্রহণ বৃদ্ধির অভিপ্রায়ে যাকি বারজিঞ্জি (২৭) কে হোয়াইট হাউজে ‘মুসলিম-আমেরিকান কম্যুনিটি লিয়াজোঁ’ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। হোয়াইট হাউজের মিডিয়া সম্পর্কিত পরিচালক জানিয়েছেন, প্রশাসনে সর্বসাধারণের সম্পৃক্ততা বিষয়ক দফতরের অধীনে যাকি বারজিঞ্জি কাজ করবেন। মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ এবং শিখ সম্প্রদায়ের অধিকার সুরক্ষায়ও তাকে কাজ করতে হবে। এনআরবি নিউজ
ভার্জিনিয়ায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান যাকি ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘মুসলিম ইয়ুথ অব নর্থ আমেরিকা’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে তিনি রাজ্য গভর্নরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী টেরি ম্যাকঅলিফের পক্ষে কাজ করেন। এশিয়ান-আমেরিকান, আরব-আমেরিকানদের প্রতিনিধি হিসেবে টেরির পক্ষে অনেক ভোট সংগ্রহ করতে সক্ষম হন। যার ফলশ্রুতিতে টেরি ম্যাকঅলিফ বিপুল বিজয় পেয়েছেন ঐ নির্বাচনে। মুসলিম-আমেরিকানসহ অন্যান্য ধর্ম-জাতিগোষ্ঠির মধ্যে বেশ জনপ্রিয় বিবেচনায় ভার্জিনিয়া রাজ্য গভর্নর (ডেমক্র্যাট) টেরি ম্যাকঅলিফ যাকিকে ‘ইন্টার গভর্নমেন্টাল এফেয়ার্স’ দফতরের উপ-পরিচালক হিসেবে নিয়োগ করেন। সেই দায়িত্ব ছেড়ে দিয়েই হোয়াইট হাউজে নয়া এ দায়িত্ব নিলেন যাকি।
যাকির নিয়োগে গভীর সন্তোষ প্রকাশ করে হোয়াইট হাউজে পাবলিক এঙ্গেজম্যান্ট অফিসের জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালারি জারেট গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘সকল ধর্ম বিশ্বাসী আমেরিকানদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত রাখতে বদ্ধ পরিকর ওবামা প্রশাসন। আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্ণাঢ্য ঐতিহ্যের অন্যতম একটি অধ্যায়। ওবামা প্রশাসন সে ঐতিহ্যকে অটুট রাখতে বদ্ধপরিকর। এভাবেই আমরা যদি যুক্তরাষ্ট্রের সামগ্রিক সমৃদ্ধিতে মুসলিম-আমেরিকানদের অবদানকে সম্মান জানিয়ে যেতে পারি, তাহলে আমরা ধর্মীয় কারণে বৈষম্য হ্রাসেও সক্ষম হবো। শুধু তাই নয়, ধর্মবিশ্বাসের কারণে অযথা হয়রানি এবং হামলার ঘটনা রোধেও সক্ষম হবো। একইসাথে বর্তমান সময়ে মুসলিম আমেরিকানরা যে পরিস্থিতির মুখোমুখী হয়েছেন এবং জাতিগতভাবে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন-তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার পথও সুগম হবে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV