হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ জন কেলিকে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ জন কেলি’কে ছাড়তে হচ্ছে হোয়াইট হাউস। এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, বছরের শেষ নাগাদ চাকরি ছাড়তে হচ্ছে জন কেলিকে। বেশ কিছুদিন ধরেই রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে, পদ ছাড়তে জন কেলি প্রচন্ড চাপে আছেন। কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মেরিন কোরের অবসরপ্রাপ্ত এই জেনারেলের সম্পর্কের অবনতি হয়েছে। তবে তাকে সরিয়ে দেয়ার ঘোষণায় ট্রাম্প তাকে একজন ‘গ্রেট গাই’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, তার পদে কাকে বসানো হবে তা এক বা দুই দিনের মধ্যে জানানো হবে। তিনি আমার সঙ্গে দুই বছর কাজ করেছেন দুটি পদে। তার কাজের ভূয়সী প্রশংসা করি আমি।
প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কাজ করা এ নিয়ে ২৮ জন মন্ত্রী বা উপদেষ্টা পদত্যাগ করেছেন অথবা হোয়াইট হাউস থেকে বরখাস্ত করা হয়েছে। গত মাসে বার্তা সংস্থা রয়টার্স খবর দেয় যে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ নিক আয়ারস হলেন চিফ অব স্টাফ পদের পরবর্তী সম্ভাবনা।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








