বাংলাদেশে ১০ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে ১০ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ প্রস্তাব করেন ড. সিদ্দিক। একই সঙ্গে তার প্রস্তাবের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন খুবই ব্যয়বহুল। অসাবধানতাবশত জীবনহানি ঘটে। গত নির্বাচনেও ১৪ জন মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে একটি বিকল্প চিন্তা করা যায় কিনা যাতে করে সাশ্রয় হবে ও অমূল্য জীবন রক্ষা পাবে।’
তিনি আরো লিখেন, ‘গত ২০ বছর জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশির ভাগই দুই এর অধিকবার নির্বাচিত হয়েছেন। তাই আগামী ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ না হওয়া পর্যন্ত প্রতি ১০ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিবেচনার জন্য আবেদন রাখছি। এ ব্যাপারে সকলের মন্তব্য প্রত্যাশা করছি।’
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








