১২ লাখ টাকার আইটি স্কলারশিপ দিল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান পিপল এন টেক
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান পিপল এন টেক-এর বাংলাদেশ শাখায় ১২ শিক্ষার্থীকে প্রায় ১২ লাখ টাকা আইটি প্রশিক্ষণে স্কলারশিপ দিয়েছে।পিপল এন টেক’এ নতুন জীবন খুঁজে পাবেন তরুণ-তরুণীরা ১৪ ফেব্রুয়ারি শনিবার পিপল এন টেক কার্যালয়ে স্কলারশিপপ্রাপ্তদের ‘উইনার কার্ড’ প্রদান করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। উইনার কার্ড প্রদান অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ চলাকালীন সময়ে স্কলারশিপের জন্য প্রায় পাঁচ হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রতিদিন তিনজন করে চার দিনে মোট ১২ জনকে লাকি উইনার ঘোষণা করা হয়। বিজয়ীদের ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওরাকল এবং ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। তারা পিপল এন টেকের বাংলাদেশ শাখার পঞ্চম ব্যাচে বিনামূল্যে প্রশিক্ষণ নেবেন। সাধারণত এ প্রশিক্ষণের জন্য ৯৫ হাজার দুশ’ টাকা ফি দিতে হয় প্রশিক্ষণার্থীদের। আগামী মার্চে পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১৩২ ঘণ্টা বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও ৪৮ ঘণ্টা ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। আগামীতেও এ স্কলারশিপ দেওয়া হবে। অনুষ্ঠানে অধ্যাপক কায়কোবাদ বলেন, জাপান নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্বজয় করেছে। কিন্তু আমরা আমাদের ছেলে-মেয়েদের সে শিক্ষা দিতে পারিনি। অনেকের প্রযুক্তি জ্ঞান থাকলেও শুধুমাত্র ইংরেজিতে দক্ষতা না থাকায় পিছিয়ে পড়ছেন। পশ্চিমা বিশ্বে অনেক বেশি আয়ের সুযোগ থাকলেও আমরা মধ্যপ্রাচ্যে যেতে বাধ্য হচ্ছি শুধুমাত্র প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। শিক্ষার্থীদের বিদেশ গিয়ে আইল্যান্ড তৈরি করার আহবান জানান বুয়েটের এই অধ্যাপক। প্রসঙ্গত, আইটি প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’ ২০০৪ সালে আমেরিকায় যাত্রা শুরু করে। এর প্রধান লক্ষ্য ছিল ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় পাড়ি জমানো তরুণ-তরুণীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং চাকরির বাজারে তাদের উপযোগিতা তৈরি করা। ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় স্বপ্ন বুনতে যাওয়া অনেকেই সামান্য বেতনে চাকরি করতে বাধ্য হতেন। তাদের প্রশিক্ষণ দিয়ে বছরে ৮০ হাজার থেকে এক লাখ ডলার আয়ের পথ সুগম করেছেন। এরই মধ্যে কয়েক হাজার তরুণ-তরুণী পিপল এন টেকের সাহায্যে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) শেখ দুর্জয় জামান। আমেরিকার পর কানাডা ও ভারতে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশে রাজধানীর গ্রীন রোডে ২০১৪ সালের অক্টোবরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পিপল এন টেক। এরই মধ্যে বাংলাদেশে চারটি ব্যাচে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শিগগিরই পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ শুরু হচ্ছে। পিপল এন টেক’র বাংলাদেশ অফিস জানিয়েছে, যেসব কাজের চাহিদা বেশি সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, বিজনেস অ্যানালিস্ট, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ও বেসিক কম্পিউটার কোর্স। এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট, ডেস্কটপ ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওরাকল সার্টিফিকেট প্রফেশনাল কোর্স, বহির্বিশ্বের আউটসোর্সিং ভিত্তিক ও ইংরেজি ভাষা শিক্ষা কোর্সও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি যেসব বাংলাদেশির ইমিগ্রেশন ভিসা পাওয়ার সুযোগ নেই, কিন্তু আইটি খাতে নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমেরিকা যেতে ইচ্ছুক তাদের জন্য পিপল এন টেক এইচওয়ানবি ভিসার ক্ষেত্রে সহযোগিতা করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপল এন টেকের উপদেষ্টা অধ্যাপক সাজ্জাদ হোসেন, পরিচালক ইউসুফ খান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শেখ দুর্জয় জামান, ঠিকানা পত্রিকার বিশেষ প্রতিনিধি সালেম সুলেরী প্রমুখ।
পিপল এন টেকে যোগাযোগ করার মোবাইল নম্বর ০১৭৯৯৪৪৬৬৫৫ অথবা ০১৬১১৪৪৬৬৯৯, ই-মেইল: [email protected] ওয়েব: www.piit.us সামাজিক মাধ্যম: facebook.com/peoplentech, twitter.com/Peoplentech, youtube.com/peoplentech
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!