Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

১৬তম বার বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: March 3, 2015 | 2:24 PM

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করেছেন। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে গত ২১ বছরের মধ্যে ১৬ বারই শীর্ষে অবস্থান করছেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। এ বছরের ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত বিল গেটসের সম্পদের পরিমাণ ৩০০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯২০ কোটি ডলারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এবারও শীর্ষস্থান দখলের লড়াইয়ে তিনি হারিয়েছেন মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস সিøমকে। দ্বিতীয় স্থানে থাকা কার্লোস সিøমের মোট সম্পদের পরিমাণ ৭৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ ৭২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। এ তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে, আমানসিয়ো ওরতেগা, ল্যারি এলিসন, চার্লস কোচ, ডেভিড কোচ, ক্রিস্টি ওয়ালটন, জিম ওয়ালটন ও লিলিয়ানে বেটেনকোর্ট। এদিকে শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফোর্বসের ওই তালিকা অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১,৮২৬ জন শতকোটিপতি রয়েছেন, যা নতুন রেকর্ড। গত ১২ মাস বা ১ বছরে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে ১৮১ জন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ