Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

২০১৪ বিশ্বকাপের টিকিট পেল যারা

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: October 16, 2013 | 9:06 AM

ক্যাপ: ২০১৪ বিশ্বকাপে লোগোস্বাগতিক হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল সবার প্রথমে। বাকি ৩১টি জায়গার জন্য সারা বিশ্বের দলগুলো মুখোমুখি হয়েছিল বিভিন্ন পর্বের বাছাইয়ে। সেই বাছাইপর্বও এখন প্রায় শেষের দিকে। বাকি আছে শুধু প্লে-অফ। প্লে-অফের আগে বিশ্বকাপ বাছাইপর্বে ২১টি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি ১১টি দলের বিশ্বকাপ।
বিশ্বকাপ নিশ্চিত হওয়া দলগুলো হলো:
স্বাগতিক: ব্রাজিল।
ইউরোপ অঞ্চল: স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও বেলজিয়াম।
এশিয়া অঞ্চল: দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া ও জাপান।
দক্ষিণ আমেরিকা অঞ্চল: আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া ও চিলি।
উত্তর আমেরিকা অঞ্চল: যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও হন্ডুরাস।
প্লে-অফ:
ইউরোপ অঞ্চলের নয় গ্রুপের রানার্স আপ দলগুলোর মধ্যে সেরা আটটি দল দুই ভাগে ভাগ হয়ে একে অন্যের মুখোমুখি হবে। এই আটটি দলের মধ্যে দুই লেগের প্লে-অফ জয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট। ইউরোপ অঞ্চলের প্লে-অফে মুখোমুখি হওয়া দলগুলো হলো: পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, সুইডেন, ইউক্রেন, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও আইসল্যান্ড।
আফ্রিকা অঞ্চলের গ্রুপ-সেরা ১০টি দল একইভাবে দুই ভাগে ভাগ হয়ে খেলছে প্লে-অফ। এরই মধ্যে প্রথম লেগ হয়ে গেছে। দুই লেগ মিলিয়ে জয়ী পাঁচটি দল পাবে বিশ্বকাপের টিকিট। এই ১০টি দল হলো: আইভরি কোস্ট, সেনেগাল, নাইজেরিয়া, ইথিওপিয়া, তিউনিসিয়া, ক্যামেরুন, ঘানা, মিসর, বুরকিনা ফাসো ও আলজেরিয়া।
বিশ্বকাপের ৩২ দলের মধ্যে বাকি থাকল আর দুটো দল। এই দুটো দল হবে কারা, সেটি নির্ধারিত হবে আন্তমহাদেশীয় প্লে-অফে। এই দুটো প্লে অফে এশিয়া অঞ্চলের পঞ্চম দল জর্ডান মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দল উরুগুয়ের। উত্তর আমেরিকা অঞ্চলের চতুর্থ দল মেক্সিকো মুখোমুখি হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV