২০১৪ সালের ফোবানার আয়োজন করবে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়া
তপন দেবনাথঃ লস এঞ্জেলেসে ২০১৪ সালের ২৯ থেকে ৩১শে আগষ্ট অনুষ্ঠিতব্য ২৮তম ফোবানা কনভেনশন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ২৯শে সেপ্টেম্বর দুপুরে স্থানীয় অলিম্পিক পুলিশ ষ্টেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ফোবানা কনভেনর ড. জয়নাল আবেদীন ২০১৪ সালের ফোবানা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আগামী ফোবানার আয়োজন করবে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়া।
বাংলাদেশেরে জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর ২০১৪ সালে অনুিষ্ঠতব্য ফোবানা সম্পর্কে বিশদ বিবরণ দেন ড. জয়নুল আবেদীন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোহেল রহমান বাদল, জামিউল ইসলাম জামি ও মাসুদ রব চৌধুরী। এরপর সাংবাদিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। লস এঞ্জেলেস বাংলাদেশ কমিউনিটির পক্ষে যারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তারা হলেন, আলী আশ্রাফ রুনু, সফিকুর রহমান, সাহানা পারভীন, আবুল ইব্রাহীম, শাহ আলম, হাবিব আহমেদ টিয়া, বদিউল আলম বদি, শিউলী আক্তার, কাজী মশহুরুল হুদা, কবির আহমেদ, মন্জুর আহমেদ, মুজিব সিদ্দিকী, উর্মি আক্তার, জিয়া শাওন, মিজান শাহীন, সৈয়দ এম হোসেন বাবু, হানিফ সিদ্দিকী, কাজী মোহাইমিন, আবুল কাসেম তোহা, কুসুম আলম, জাহান হাসান, জাহিদ হাসান পিন্টু প্রমূখ। অনুষ্ঠান উপস্থপনা করেন সাহানা পারভীন। আগামী ফোবানা সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য সাংবাদিকদের মাধ্যমে কমিউনিটির সকলের সহযোগীতা কামনা করা হয়।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি









