২০১৬ সালের নির্বাচনে আমাকে নয় হিলারিকে সমর্থন করেছিল ফেসবুক: প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক টুইটে বলেছেন, ‘আমাকে নয় প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে সমর্থন করেছিল ফেসবুক।’ টুইটে ট্রাম্প আরও বলেন, ২০১৬ সালের নির্বাচনের প্রচারণায় তার তুলনায় হিলারি অনেক অর্থ ব্যয় করেছেন। নির্বাচনে সিএনএন, এবিসি, এনবিসি ও সিবিএস তার বিরুদ্ধে অনেক মিথ্যা খবর প্রকাশ করেছিল। সেই তুলনায় নির্বাচনকে প্রভাবিত করতে তার পক্ষ থেকে ফেসবুক, টুইটার ও গুগলসহ অন্যান্য মাধ্যমে মিথ্যা বিজ্ঞাপনগুলো ছড়িয়ে দেওয়া অনেক তুচ্ছ বিষয় বলে মনে করেন ট্রাম্প। যদিও তার বিরুদ্ধে এটিও মিথ্যা অভিযোগ বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সিএনএন, এবিসি, এনবিসি ও সিবিএসকে এসব মিথ্যা খবর প্রচারে অর্থ সহায়তা দিয়েছিল কে? এটাও খতিয়ে দেখতে হবে বলে জানান ট্রাম্প। আর নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার হাত ছিল এটা প্রমাণিত হওয়ার আগেই তাদের দায়ী করা উচিৎ নয়। জি নিউজ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর