২০১৮ সালের নিউইয়র্কে ‘ফুটবল লীগ ও টুর্নামেন্ট’ বিষয়ে মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রতিবছরের মতো এবছরও অর্থাৎ ২০১৮ সালের নিউইয়র্কে ‘ফুটবল লীগ ও টুর্নামেন্ট’ আয়োজন করবে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা। এই লক্ষ্যে সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ প্রবাসের বাংলাদেশী বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। গত ১১ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সভায় মতবিনিময় বিভিন্ন ফুটবল দলের বিশেষ করে আইসাব, জ্যাকসন হাইটস স্পোর্টিং, ব্রঙ্কস স্টার, সোনার বাংলা, সন্ধীপ স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সহ ২৫/৩০ জন কর্মকর্তা ও খেলোয়ার উপস্থিত ছিলেন বলে সভা সূত্রে জানা গেছে।
সভায় স্পোটর্স কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা আব্দুর রহীম বাদশা ও হাজী এনাম, গ্র্যান্ড স্পন্সর ও উপদেষ্টা শসসের আলী, সহ সভাপতি এলিন রহমান ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি সহ আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, আব্দুল কাদির লিপু, নওশাদ হোসেন সিদ্দিকী, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আশ্রাফ আলী খান লিটন প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ