২০১৯ সালেও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুযোগ নেই বাংলাদেশিদের
তৈয়বুর রহমান টনি :২০১৯ সালেও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুযোগ নেই বাংলাদেশিদের। ডিভি লটারি কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, পেরু, ফিলিপিনস, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও নাইজেরিয়া এ সুযোগ পাবেন না। বাংলাদেশসহ ১৮টি দেশ ছাড়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কর্তৃপক্ষের ওয়েবসাইটে ডিভি লটারির নতুন সার্কলার প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে উচ্চহারে অভিবাসন হওয়ায় বাংলাদেশসহ এসব দেশের নাগরিকরা লটারির জন্য আবেদন করতে পারবেন না। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য বিশেষ কর্মসূচি ডিভি (ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম) লটারিতে ২০১৯ সালেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চলতি বছর ডিভি লটারি ২০১৯-এর আওতায় মোট ৫৫ হাজার বিদেশি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাবেন। লটারির মাধ্যমে নির্বাচিত অভিবাসীরা ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশটিতে প্রবেশ করার অনুমতি পাবেন। ডিভি লটারির জন্যে আবেদনের যোগ্য দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া) ও কানাডা। তবে চীনের মূলভূখণ্ডে জন্মগ্রহণকারীরা আবেদন করতে না পারলেও হংকং, ম্যাকাও ও তাইওয়ানে জন্মগ্রহণকারীরা ডিভির সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্র তাদের ওয়েবসাইটে বলছে, যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসীর সংখ্যা অপেক্ষাকৃত কম, ডিভি লটারির ক্ষেত্রে সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ডিভি লটারি কর্তৃপক্ষ বলছে, আবেদনকারীর স্বামী/স্ত্রী যদি ডিভি লটারির আবেদনের যোগ দেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সেই দেশকে ‘নেটিভ কান্ট্রি’ বিবেচনা করে ডিভি লটারি ২০১৯- এর জন্য আবেদন করা যাবে। যুক্তরাজ্যের আবেদনকারীরা ডিভি লটারির জন্য আবেদন করতে না পারলেও উত্তর আয়ারল্যান্ডে বসবাসকারীদের লটারিতে অংশ নিতে বাধা নেই। ৫ বছরে অভিবাসনের কোটা পূরণ হয়ে যাওয়ার কথা বলে ২০১৩ সালে বাংলাদেশ ছাড়া আরও ১৮টি দেশের জন্য ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ বন্ধ ঘোষণা করে দেয় যুক্তরাষ্ট্র।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ