২০২০ সালের ইউএন পুলিশ কি ধরনের হবে এর উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯-৩০ টায় ডাবল ট্রি মেট্রোপলিটন হোটেলে আগামী ২০২০ সালের ইউএন পুলিশ কি ধরনের হবে তার উপর এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল মিস আমিরা হক। এতে তিনি তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। (১) সিকিউরিটি এন্ড সেপ্টি, (২) গুড পুলিশ ওহভৎধংঃবৎ, এবং (৩) মহিলারা যেন কোনভাবে, কোন ধরনের অত্যাচারিত না হয়।
তিনি আরো উল্লেখ করেন বর্তমানে ইউএন পুলিশ সংখ্যা ১৬০০ থেকে উন্নীত করে ১৩০০০ করা হয়েছে। বাংলাদেশের ইউএন পুলিশ সম্পর্কে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বর্তমানে জাতিসংঘে বাংলাদেশী ইউএন পুলিশ সংখ্যা ১৮৩৭ যার মধ্যে মহিলা ১৯১ জন।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে বাংলাদেশী মহিলা পুলিশের সক্রিয়তার উপর ভিডিও প্রদর্শন করা হয়। সেখানে দেখানো হয় কিভাবে বাংলাদেশী মহিলা পুলিশ তাদের যাবতীয় প্রতিকুলতা সত্ত্বেও তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করে যাচেছ। এ প্রসঙ্গে হাইতিতে বাংলাদেশী মহিলা পুলিশের সক্রিয়তার ক্লিপ প্রদর্শন করা হয় যা সকলের প্রসংসা অর্জন করে। ভিডিও প্রদর্শন করেন অসকার বিজয়ী পরিচালক শারমিন ওবায়িদ এবং ইম্মি বিজয়ী প্রডিউচার গীতা গান্ডবির।
ইউএস আর্মি ওয়ার কলেজ কোর্স মেম্বার টিমের বাংলাদেশ মিশন পরিদর্শন : অদ্য দুপুরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএস আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদল এক সভায় মিলিত হন। সভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। বিশেষ করে তিনি বলেন, পিস কিপিং এ বাংলাদেশ যে সফলতা অর্জন করেছে তা প্রসংশনীয়। এরপর মিশনের ডিফেন্স এডভাইজার “ইউএন পিসকিপিং অপারেশন- বাংলাদেশ পারসপেকটিভ” সম্পর্কে তুলে ধরেন। সবশেষে প্রতিনিধিদল মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি









