২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণায় কমলা হারিস : যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেনেটর কমলা হারিস। তিনি ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের সিনেটর। রোববার তিনি সান ফ্রান্সিসকোর ওকল্যান্ড সিটি হলের বাইরে সমবেত সমর্থকদের সামনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে-এমন বক্তব্যকে সামনে রেখে এ ঘোষণা দেন। এই শহরেই তার জন্ম। ওই একই স্থানে ২০০৭ সালে নিজেকে প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়াবাসীর কাছে পরিচিত করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কমলা হারিস এর আগে ২১ শে জানুয়ারি প্রার্থিতার বিষয়ে অবশ্য ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রোববারের ঘোষণা আনুষ্ঠানিক। এর ফলে ডেমোক্রেট দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রার্থীর সংখ্যা বেড়ে গেল অনেক।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








