২০ বছর পর কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশ : রাণীর আহ্বানে প্রিন্স চার্লস হতে যাচ্ছেন পরবর্তী কমনওয়েলথ প্রধান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কমনওয়েলথ প্রধান যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের বাকিংহাম প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার ২৫তম কমনওয়েলথ সম্মেলন উদ্বোধন করেছেন। সম্মেলনে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন। ২০ বছর পর এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ। রানি এলিজাবেথ তার ভাষণে প্রিন্স চার্লসকে পরবর্তী কমনওয়েলথ প্রধান হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী ভাষণে রানি বলেন, আমি সচেতনভাবে চেয়েছি কমনওয়েলথ একদিন নিজেদের প্রধান হিসেবে প্রিন্স অব ওয়েলসকে বেছে নেয়ার সিদ্ধান্ত নেবে। চার্লসকে সেসব গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে হবে যা আমার বাবা ১৯৪৯ সালে শুরু করেছিলেন। এর আগে যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন কমনওয়েলথ নেতাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের আহ্বান জানান। কিন্তু রানির বক্তব্য পরিষ্কার করে দিয়েছে প্রিন্স চার্লস হতে যাচ্ছেন পরবর্তী কমনওয়েলথ প্রধান।
শুরুতেই সকল কমনওয়েলথ নেতাকে বাকিংহাম প্যালেসে স্বাগত জানান প্রিন্স চার্লস। ভাষণে তিনি যুক্তরাজ্যের সঙ্গে অন্যান্য কমনওয়েলথ দেশগুলোর সম্পর্কোন্নয়নে আরো জোর দেন। কমনওয়েলথ সরকার প্রধানদের এই সম্মেলনকে যুক্তরাজ্য শুরু থেকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। ধারণা করা হচ্ছে এই সম্মেলনকে ব্রেক্সিটের ক্ষতি পুষিয়ে নেয়ার মিশন হিসেবে দেখছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং কমনওয়েলথের মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড নিজ নিজ ভাষণে কমনওয়েলথ দেশগুলোর পারষ্পরিক সর্ম্পোকন্নয়নের ব্যাপারে জোর দিয়েছেন। এবার কমনওয়েলথ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘সাধারণ ভবিষ্যতের দিকে’ (টুয়ার্ডস কমন ফিউচার)। স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা। বাসস, দ্য অস্ট্রেলিয়ান, ইয়ন টিভি
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব