২০ মিনিট পর খুলে যাবে টয়লেটের দরজা!
ডেস্ক: টয়লেটে বেশি সময় থাকতে হলে সাবধান! উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় টয়লেটটি আপনার জন্য নয়। কারণ ২০ মিনিট পর আপনি যে অবস্থাতেই থাকুন তা বিবেচনা না করেই খুলে যাবে এর দরজা। যা ব্যবহারকারীর জন্য বিব্রতকর পরিস্থিতির উদ্রেক করতে পারে। এমন উচ্চ প্রযুক্তির স্বয়ংক্রিয় টয়লেট ব্যবহার শুরু হয়েছে আরব আমিরাতের শারজার ফ্রুট অ্যান্ড ভিজেটেবল মার্কের সামনে। নারী-পুরুষ সবার ব্যবহারের জন্য মাল্টি অটোমেটিক পাবলিক টয়লেটটি (এমএপিটি) তৈরি করেছে একটি সুইডিশ কোম্পানি। ২ দিরহামে ব্যবহার করতে পারা টয়লেটটি ১৮ ও ১৯ মিনিট হলে ব্যবহারকারীকে সঙ্কেত দেবে। বলবে, আপনার টয়লেট ব্যবহারের সময় শেষ। দয়া করে বের হন। এক্ষুণি দরজা খুলে যাবে। সঙ্কেতের সঙ্গে কাজ শেষ করতে না পারলে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। অবশ্য স্বয়ংক্রিয় টয়লেটটি ব্যবহার খুবই সহজ। ব্যবহারকারী নির্দিষ্ট কয়েন রাখলেই দরজা খুলে যাবে। আরবি ও ইংরেজিতে সব নির্দেশনা দেয়া আছে। আছে ভেতরে বসে বিভিন্ন দৃশ্য দেখার সুবিধাও। আছে হুইল চেয়ার নিয়ে প্রবেশের সুবিধা। তবে বাইরে থেকে ভেতরের কিছু দেখা যাবে না। একজনের ব্যবহারের পর স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কারের ব্যবস্থা রয়েছে এতে। ভেতরে আটকা পড়লে জরুরি ফোন কলের বাটনও রয়েছে। মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion