Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” ঘোষণায় প্রধানমন্ত্রীকে নিসচা যুক্ত্ররাষ্ট্র শাখার ধন্যবাদ জ্ঞাপন

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: June 15, 2017 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : গত ৫ই জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছরের ২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালন করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা। 

এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন ও সদস্য সচীব স্বীকৃতি বড়ুয়া জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলা চলচিত্রের স্বনামধন্য অভিনেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ দিনের আন্দোলন ও দাবীর ফসল আজকের এই জাতীয় নিরাপদ সড়ক দিবস। আমরা এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের মাধ্যমে জনগণ সড়ক দুর্ঘটনা রোধে আরো সতর্ক হবেন এবং ধীরে ধীরে এই সামাজিক আন্দোলনকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে রুপ দিতে সক্ষম হব। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

উল্লেখ্য ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই বছরেই ইলিয়াস কাঞ্চন “নিরাপদ সড়ক, নিরাপদ জীবন” স্লোগানের মাধ্যমে নিরাপদ সড়ক চাই সংগঠনের সুচনা করেন এবং সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ