২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহাসমাবেশ
নিউইয়র্কে : য়ুক্তরাস্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৫শে মার্চ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামানে দুপুর ১ ঘটিকার সময ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক মহাসমাবেশের ডাক দিয়েছে । উক্ত মহাসমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে যথাসময উপস্থিত থাকার জন্য আহবান জানানো যাচ্ছে । আহবানে ড. সিদ্দিকুর রহমান সভাপতি ও আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । উল্লেখ্য : বাংলাদেশে ২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গত শনিবার সংসদে গৃহীত হয়েছে।
১৯৭১ সালের ২৫শে মার্চে পাকিস্তানি বাহিনীর হামলায় বহু বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব আসে। কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব আনেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। পরে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের যত গণহত্যা হয়েছে তার মধ্যে বাংলাদেশের ২৫শে মার্চের হত্যাকান্ড ছিল সবচেয়ে মর্মান্তিক।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
নিউইয়র্ক: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন আগামী ১৭ মার্চ শুক্রবার। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি টঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন। দিনটি জাতীয় শিশু দিবস। যথাযোগ্য মার্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে ১৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান সফল করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK