Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের প্রতি নিউজার্সী আওয়ামী লীগের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: March 27, 2017 | 8:34 AM

নিউজার্সি : ১৯৭১ সালের ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানী সেনাবাহিনী যে নৃশংস হত্যা চালিয়েছিল তা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। ২৫ মার্চ রাতে বাঙালির উপর চালানো হত্যার ঘটনা পৃথিবীতে বিরল যা ভিয়েতনামের যুদ্ধে সংঘটিত নৃশংসতাকেও হার মানায়। এই নারকীয় হত্যার ঘৃণা জানানোর ভাষা আমাদের জানা নেই। পৃথিবীতে মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করে তা আমাদের জানা ছিল না। ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় নিউজার্সীর প্যাটারসন শহরের জাকির বেকারীতে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউজার্সি আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। সভায় ২৫ মার্চ কালো রাতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়। এ ছাড়া ভবিষ্যতে মানবজাতির উপর যেন এভাবে আর কোন বর্বর হামলার ঘটনা না ঘটে সেজন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়। নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি আবদুল মালিক চুন্নুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় অনুষ্টিত ওই সভায় অন্যানদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, অর্থমন্ত্রীর আবুল মাল মুহিতের এ পি এস যাবেদ সিরাজ ,নিউজার্সি আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মোক্তাদির তোফায়েল, সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু , নিউজার্সি যুবলীগের সভাপতি নুরুজ্জামান সোহেল, আওয়ামী লীগ নেতা শাহজান শাহ ,নৃপেন্দ্র পাল। আর নিউজার্সি আওয়ামীলীগর ওই সভায় নিউজার্সি আওয়ামীলীগের নেতৃবৃন্দের পাশাপাশি নিউজার্সি যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ