Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

২৫ মার্চ ‘গণহত্যা দিবসে’ এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: March 21, 2018 | 10:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানানদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীল নকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে। একাত্তেরর ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকাণ্ডই ছিল না। এটা ছিল মূলত বিশ্বসভ্যতার জন্য এক  জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র।

 ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক মিনিটের ‘ব্ল্যাক আউট।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ  এর সভাপতি ড.সিদ্দিকুর রহমান আরো জানান, সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এবারের জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কাজ করছে।

বাংলাদেশে আগামী ২৫ মার্চ রাত ৯টায় সারাদেশে সাথে  তালমিলিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ২৫ মার্চ সকাল ৭টায়  এক মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে যুক্তরাষ্ট্র।  

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণহত্যা দিবস পালন এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ রাতে। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ  এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান আরও জানান, রাতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই ব্যক্তি পর্যায়ে সবাই তার বাতি নিভিয়ে দেবেন মাত্র এক মিনিটের জন্য। এটি হবে প্রতীকী। ২৫ মার্চ কালো রাতে প্রদীপ প্রজ্জ্বলন ও মহান স্বাধীনতা দিবস আলোচনা সভা উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল স্তরের সমর্থক ও শুভাকাংখীদের আগামী ২৫ শে মার্চ রোববার সন্ধ্যাঁ ৮ টায় মেজবান রেষ্টুরেন্টে জ্যাকসন হাইটস উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।এছাড়াও নিউইর্য়কসহ সব ষ্টেটে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদ আব্দুস সামাদ আজাদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ