২৬০ ডলারে টেস্টটিউব বেবি
বেলজিয়ামের চিকিত্সকরা উন্নয়নশীল দেশের দম্পতিদের স্বল্প খরচে টেস্ট টিউব বেবি নেয়ার জন্য একটি প্রযুক্তি বের করেছেন। সোমবার একদল গবেষক জানান, তাদের সরলীকৃত প্রক্রিয়ায় মাত্র ২৬০ ডলার খরচে একটি দম্পতি টেস্ট টিউব বেবি নিতে পারবেন। সাফল্যের হারের দিক দিয়ে আগের প্রক্রিয়ার চেয়ে এই প্রক্রিয়ার খুব বেশি পার্থক্য নেই অথচ খরচ আগের প্রক্রিয়ার ১০ থেকে ১৫ ভাগ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জেংক ইনস্টিটিউট অব ফার্টিলিটি টেকনোলজির গবেষক এলকি ক্লেরস্ক বলেন, বন্ধ্যাত্ম হয়ত একদিন পুরোপুরি দূর করা সম্ভব হবে। ১৯৭৮ সালে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কিন্তু আজো এই প্রযুক্তিটি মূলত ব্যবহার করতে পারছে
উন্নত বিশ্বের মানুষ। ক্লেরস্ক এবং তার সাথিরা এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যাতে ল্যাবরেটরির দামি যন্ত্রপাতির ব্যবহার কম হয়। বন্ধ্যাত্মের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বড় অগ্রগতি। এসব যন্ত্রপাতি সচরাচর ইউরোপ-আমেরিকার আই ভি এফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির ক্লিনিকগুলোতে পাওয়া যায়। লন্ডনে ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রেডাকশন এন্ড এমব্রায়োলজির বার্ষিক সাধারণ সভায় গবেষকরা জানান, আশা করা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের দম্পতিরা এখন সহজে টেস্টটিউব বেবি নিতে পারবেন।ইত্তেফাক
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation