Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

২৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গেছেন সংগঠক-রাজনীতিক আনোয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: November 30, 2016 | 7:44 AM

নিউইয়র্ক :দীর্ঘ ২৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গেছেন সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও রাজনীতিক আনোয়ার হোসেইন । ২৯ নভেম্বর মঙ্গলবার তিনি সিলেটের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। দীর্ঘ প্রবাস জীবনে প্রবাসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছিল নিবিড় সম্পর্ক। আর এই সম্পর্ককে ছিন্ন করে নাড়ির টানে তিনি দেশে ফিরে গেলেও প্রবাসীদের মাঝে রয়ে যাবে তার কর্মগাঁথা হাজারো স্মৃতি। সেই স্মৃতিকে অটুট রাখতে আনোয়ার হোসেইন-এর স্বদেশ প্রত্যাগমণ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসী স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় তাকে এক বিদায় সংবর্ধনা দিয়েছে। নিউইয়র্কের ওজোনপার্কের অ্যাভিনিউ হলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজারের কৃতি সন্তান, জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন এমপি। তিনি আনোযার হোসেইনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, তার মত নিবেদিত একজন সমাজসেবককে দেশে বড় প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও সিলেট গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বোরহান, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সভাপতি আবুল কালাম মাস্টার ও কফিল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা একলিমুজ্জামান নুনু ও আজিজুর রহমান পাখি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বজলুর রহমান, মিসবাহ আবদীন, কয়ছর আহমেদ, সাইকুল ইসলাম, মো. তুলন, রশীদ রানা, সাব্বির আহমেদ, আব্দুল করিম, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল হাসিব। অনুষ্ঠানে সংবর্ধিত আনোয়ার হোসেইনের উদ্দেশে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত প্রচার সম্পাদক ও বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার সাংবাদিক রিজু মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তারা আনোয়ার হোসেইনের প্রবাস জীবনের নানান স্মৃতি তুলে ধরে বলেন, আনোয়ার হোসেইন ছিলেন একজন নিঃস্বার্থ সমাজকর্মী। বিদেশ বিভূঁইয়ে থেকেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত না করে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার প্রত্যাগমণে আমরা ব্যথিত হলেও প্রবাসের মত দেশেও তিনি গণমানুষের জন্য কঅজ করে যাবেন। বক্তারা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন। অনুষ্ঠানে বিয়ানীবাজারবাসী এবং সিলেট গণদাবী পরিষদের পক্ষ থেকে পৃথক দুটি ক্রেস্ট প্রদান করা হয় আনোযার হোসেইনকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV