Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৩০ বছরের মধ্যে এবার সবচেয়ে দীর্ঘ রোজা : যুক্তরাষ্ট্রে সোমবার আর বাংলাদেশে মঙ্গলবার রমজান শুরু হতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: June 4, 2016 | 2:12 PM

উত্তর গোলার্ধের মুসলিমদের ঘরে ঘরে চাঁদ দেখা সাপেক্ষে সোমবার শুরু হতে পারে পবিত্র মাহে রমজান আর বাংলাদেশে মঙ্গলবার প্রথম রোজা। ইতোমধ্যেই বিশ্বের দেড়শ কোটি মুসলমান রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
সুমেরীয় অঞ্চলের মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় সিয়াম পালন করতে হবে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এবার ২০ ঘণ্টার বেশী সময় তাদের পানাহার থেকে বিরত থাকতে হবে। শীতকালে এ অঞ্চলের মুসলিমদের না খেয়ে থাকতে হয় মাত্র আট ঘণ্টার মত। অন্যদিকে এবার আমাদের বাংলাদেশে প্রথম রোজার সময় হবে প্রায় ১৪ ঘণ্টা। মঙ্গলবার প্রথম রমজানে সেহেরীর শেষ সময় ভোর ৪টা ৪৪ মিনিট আর ইফতার সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিট।
প্রাকৃতিক ভাবে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন স্থানে ও দেশে রোজা রাখার সময় কম-বেশি হয়। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হয় এই সময়। আর তাই দেখা যায় কোথাও ২২ ঘণ্টা আবার কোথাও ১০ ঘণ্টারও কম। এবারে সবচেয়ে কম সময় রোজা রাখবেন দক্ষিণ আমেরিকার দেশ চিলি জনগণ। সেদিন চিলির আকাশে সূর্য থাকবে ৯ ঘণ্টা ৪৩ মিনিট। অস্ট্রেলিয়ার সিডনিতেও রোজার সময় কম। এখানে রোজার সময় ১১ ঘণ্টা ২৪ মিনিট ।
আর সারা মাস সব চেয়ে বেশি সময় রোজা রাখতে হবে ব্রিটেনবাসী ও আইসল্যান্ডবাসীকে। প্রথম দিন আইসল্যান্ডে দিনের আলো ২২ ঘণ্টা তাই এখানকার মুসলিমরা সর্বোচ্চ কষ্টসাধ্যের মধ্যে রোজা রাখবেন। আর ব্রিটেনে এবারের রোজার সময় প্রায় ১৯ ঘণ্টা। ব্রিটেনে রোজা রাখার এই সময় মধ্যপ্রাচ্য বা বিশ্বের যেকোনো মুসলিম দেশে রোজা রাখার সময়ের তুলনায় বেশি।
যে সকল দেশে সূর্যাস্ত ও সূর্যোদয় ঠিক মতো হয় না, যেমন আলাস্কায় ও আর্কটিক অঞ্চলে, গ্রীষ্মকালে সেখানে ৬০ দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না। সে সকল দেশে পাশের দেশের সঙ্গে মোটামুটি মিলে এই সময়ে রোজা রাখতে হয় এবং ভঙ্গ করতে হয়।
তবে নরওয়ের উত্তরাঞ্চলের ইসলামি চিন্তাবিদরা ফতোয়া দিয়েছেন, মক্কার সঙ্গে মিলিয়ে এখানকার মুসলমানরা রোজার সময়সীমা নির্ধারণ করতে পারবেন। নরওয়েতে রোজার সময় ২০ ঘণ্টার বেশি।
মার্কিন ইসলামি চিন্তাবিদরাও বলেছেন, আলাস্কার উত্তরাঞ্চলের মুসলমানরা পাশের রাজ্যের সময়সীমা অনুযায়ী রোজা রাখতে এবং ভাঙ্গতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে সোমবার শুরু হতে পারে পবিত্র মাহে রমজান।
খুব গরমের মধ্যে রোজা হচ্ছে সুইডেনে। সেখানকার বাংলাদেশি অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন জানান, দেশটির ৫ লাখ মুসলমানের মধ্যে যারা রোজা রাখেন, তাদের ইফতারের মাত্র চার ঘণ্টা পরই সেহরি খেতে হয়। সুইডেনের মুসলমানদের এবার প্রায় একুশ ঘণ্টা রোজা রাখতে হবে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৩ হাজার মুসলমানের ১৯ ঘণ্টা ৪৫ মিনিট রোজা রাখতে হবে। জার্মানিতে ১৯ ঘণ্টা। এ বছর জার্মানিতে মুসলমানকে সেহরি খেতে হবে রাত সাড়ে তিনটায় আর ইফতার রাত দশটায়। কানাডায় ১৭ দশমিক ৭ ঘণ্টা রোজা রাখতে হবে মুসলমানদের। ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV