৩১তম ফোবানার কনভেনার এম রহমান জহির হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে
ফ্লোরিডা: ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার দিবাগত রাতে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করলেই সাথে সাথেই তাকে নিকটস্থ ওয়েষ্টপাম বীচের লেকওয়ার্থ জেএফকে হাসপাতাল নেয়া হয়। হাসপাতালে প্রাথমিক চেকআপের পরপরই তার বুকে ব্লক সহ বিভিন্ন সমস্যা ধরা পড়লে সাথে সাথেই তাকে সার্জারীর জন্য নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন ৩১তম ফোবানা সম্মেলনের সভাপতি মোহাম্মদ এমরান, সাধারন সম্পাদক আরিফ আহমেদ ও সমন্বয় কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। তারা বলেন, গত ১৩ মে নিউইয়র্কে ৩১তম ফোবানার সাংবাদিক সম্মেলনেই কনভেনার এম রহমান জহির বুকের ভিতর ব্যথা অনুভব করেন। বুকের ব্যথা নিয়েই তিনি সাংবাদিক সম্মেলন শেষে বৈরী আবহাওয়ার মাঝে নিউজার্সীতে একটি সভায় অংশগ্রহন করেন। রবিবার এম রহমান জহির ফ্লোরিডার ফিরে এলেও তিনি চিকিৎসকের শরনাপন্ন না হলে সোমবার দিবাগত তার অবস্থার অবনতী ঘটলে তাকে দ্রুত নিকটস্থ ওয়েষ্টপাম বীচের লেকওয়ার্থ জেএফকে হাসপাতাল স্থানান্তর করা হয়।
বর্তমানে এম রহমান জহিরের অবস্থার উন্নতী হচ্ছে বলে জানিয়েছেন ৩১তম ফোবানার নেতৃবৃন্দ। তারা এম রহমান জহিরের আশুরোগ মুক্তি কামনায় সবার নিকট দোয়া চেয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ