Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

৪০ শতাংশ সিরীয় নাগরিকের সহযোগিতা প্রয়োজন

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: November 5, 2013 | 12:05 PM

ডেস্ক: জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান ভ্যালেরি অ্যামোস বলেছেন, সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষের বিদেশী সহযোগিতা প্রয়োজন। ৯৩ লাখ মানুষের জন্য সহযোগিতা পাঠানো অপরিহার্য হয়ে পড়েছে। গত সেপ্টেম্বর মাসে এ সংখ্যা ছিল ৬৮ লাখ। অর্থাৎ, মাত্র ১ মাসের ব্যবধানে সে সংখ্যা আরও ২৫ লাখ বেড়েছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, দেশব্যাপী টিকাদান কর্মসূচি পালিত হবে। প্রতিটি সিরীয় শিশুকে পোলিও, হাম, গলগণ্ড ও রুবেলা রোগের টিকা দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্দেশে অ্যামোস বলেন, সিরিয়ায় দ্রুত ও অপ্রতিরোধ্যভাবে পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। এদিকে জাতিসংঘ ও আরব লীগের যৌথভাবে নিযুক্ত দূত লাখদার ব্রাহিমি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসবেন। সিরিয়া শান্তি সম্মেলনের পথ খুঁজে বের করার প্রয়াস হিসেবেই এ বৈঠকে বসছেন শীর্ষনেতারা।মানবজমিন  

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV