Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

৪ বছরের মধ্যে চীন হবে শীর্ষ অর্থনীতির দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: March 24, 2013 | 12:21 PM

 ডেস্ক: মাত্র ৪ বছরের মধ্যে চীন হবে বিশ্ব অর্থনীতির এক নম্বর দেশ। এ পূর্বাভাষ দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা (ওইসিডি)। তারা বলেছে, চীন যদি বিধি-বিধান পুরোপুরি বাস্তবায়ন করতে পারে, বাজার নিয়ন্ত্রণ করতে পারে, সামাজিক-অর্থনীতি ও ট্যাক্স সংস্কার করতে পারে তাহলে ২০১৬ সালের মধ্যে তারা হবে বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়, চীনের অর্থনৈতিক বিষয়ে সর্বশেষ জরিপের রিপোর্ট শুক্রবার বেইজিংয়ে প্রকাশ করে ওইসিডি। এতে বলা হয়, এশিয়ার বৃহৎ এই দেশের অর্থনীতি এ বছরে বাড়বে শতকরা ৮ দশমিক ৫ ভাগ। ২০১৪ সালে তা দাঁড়াবে ৮ দশমিক ৯ ভাগে। বিশ্লেষকরা যে ধারণা করেন তার চেয়ে এই পরিমাণ অনেক বেশি। ওইসিডির মতে, চীন এখন বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ অর্থনীতির দেশ। এখানে রয়েছে কিছু দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি। বছরের শুরুতে এ হারগুলো বেড়ে গেছে। ফলে এ বিষয়গুলো স্বল্প সময়ের জন্য ঝুঁকি হতে পারে। ওইসিডি’র মহাসচিব অ্যানজেল গুরিয়া বলেছেন, নতুন সরকার ক্ষমতায় আসায় এরই মধ্যে অর্থনৈতিক নীতি পরিবর্তন করেছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ