৫০ শতাংশ মার্কিন নাগরিকের সমর্থনের দাবি ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সদ্যপ্রয়াত সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ মার্কিন জনগণ তাকে সমর্থন করে এমন দাবি করেছেন। এসময় তিনি তার নিজের পছন্দের ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিনপন্থি সংস্থা রাস্মুসেন পরিচালিত জরিপের বরাত দিয়ে এমন দাবি করেন। যা তিনি জর্জ বুশের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়া শেষে নিজের টুইটারে পোষ্ট করেন। মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যম ও নিরপেক্ষ সংস্থাগুলোর জরিপের বিপরীত। তারা বর্তমান প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা ৪০ শতাংশের চাইতে কম বলেই জানিয়েছে। তবে রাস্মুসেন জরিপ জানায়, ট্রা¤েপর বর্তমান গ্রহণযোগ্যতার পরিমাণ পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় চার পয়েন্ট এগিয়ে। এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প টুইট করেন, আমি অনেক পরিশ্রম করছি, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ।’ ওই টুইট পোস্টে রাস্মুসেন জরিপের গ্রাফচিত্রও অন্তর্ভুক্ত করা হয়। তবে জরিপটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রা¤প সমালোচকেরা বলছেন, রাস্মুসেন বরাবরই ট্রাম্পের পক্ষে যায় এমন জরিপ ফলাফল প্রকাশ করে। এই জরিপ পরিচালনা পদ্ধতিতে অসাধু উপায় অবলম্বন করা হয়েছে। ফলে জরিপটি গ্রহণযোগ্য নয়। ইতোপূর্বে ইউগভ, ইপসোস এবং গ্যালোপ পরিচালিত জরিপের ফলে দেখা যায় মাত্র ৪০ থেকে ৪৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রা¤পকে সমর্থন করেন। কোন কোন গণমাধ্যমের জরিপে এই গ্রহণযোগ্যতা ৩৮ শতাংশ বলেও জানানো হয়। ডেইলি মেইল
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








