Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৫০ শতাংশ মার্কিন নাগরিকের সমর্থনের দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: December 7, 2018 | 2:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সদ্যপ্রয়াত সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ মার্কিন জনগণ তাকে সমর্থন করে এমন দাবি করেছেন। এসময় তিনি তার নিজের পছন্দের ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিনপন্থি সংস্থা রাস্মুসেন পরিচালিত জরিপের বরাত দিয়ে এমন দাবি করেন। যা তিনি জর্জ বুশের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়া শেষে নিজের টুইটারে পোষ্ট করেন। মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যম ও নিরপেক্ষ সংস্থাগুলোর জরিপের বিপরীত। তারা বর্তমান প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা ৪০ শতাংশের চাইতে কম বলেই জানিয়েছে। তবে রাস্মুসেন জরিপ জানায়, ট্রা¤েপর বর্তমান গ্রহণযোগ্যতার পরিমাণ পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় চার পয়েন্ট এগিয়ে। এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প টুইট করেন, আমি অনেক পরিশ্রম করছি, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ।’ ওই টুইট পোস্টে রাস্মুসেন জরিপের গ্রাফচিত্রও অন্তর্ভুক্ত করা হয়। তবে জরিপটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রা¤প সমালোচকেরা বলছেন, রাস্মুসেন বরাবরই  ট্রাম্পের পক্ষে যায় এমন জরিপ ফলাফল প্রকাশ করে। এই জরিপ পরিচালনা পদ্ধতিতে অসাধু উপায় অবলম্বন করা হয়েছে। ফলে জরিপটি গ্রহণযোগ্য নয়। ইতোপূর্বে ইউগভ, ইপসোস এবং গ্যালোপ পরিচালিত জরিপের ফলে দেখা যায় মাত্র ৪০ থেকে ৪৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রা¤পকে সমর্থন করেন। কোন কোন গণমাধ্যমের জরিপে এই গ্রহণযোগ্যতা ৩৮ শতাংশ বলেও জানানো হয়। ডেইলি মেইল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV