Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৫৮ সেকেন্ডে সিএন টাওয়ারের ১১৫ তলায়

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: October 11, 2017 | 10:11 PM

কেরামত উল্লাহ বিপ্লব, টরন্টো থেকে : এক সেকেন্ড কম কিংবা বেশি নয়। ডিজিট্যাল ঘড়ির কাঁটা ধরে ঠিক ৫৮ সেকেন্ড লাগলো সিএন টাওয়ারের চূঁড়ায় উঠতে। টিকেট ৪৬ কানাডিয়ান ডলার। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই এলিভেটর দিয়ে মিনিটে শত শত পর্যটক উঠছেন কানাডার গৌরবময় এই টাওয়ারে।
২০০৯ সাল পর্যন্ত যা ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। দুবাইয়ে বুরুজ খলিফা টাওয়ার উদ্বোধনের পর সেই সন্মান হারিয়েছে সিএন টাওয়ার। ১৪৭ তলার সমান যার উচ্চতা ৫৫৩ মিটার।
দুবাইয়ে এই দশকে তৈরি বুরুজ খলিফা টাওয়ারের উচ্চতা ৮২৯ মিটার। ১৫৪ তলা। ১৯৭৬ সালে সিএন টাওয়ার গড়তে খরচ হয়েছিলে ৬ কোটি ৩০ লাখ কানাডিয়ান ডলার।
এই দশকে দুবাইয়ের বুরুজ খলিফায় খরচ দেড় বিলিয়ন মার্কিন ডলার। কিন্ত এখনো সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু টরন্টোর সিএন টাওয়ার। বছরে ২০ লাখ পর্যটক আসেন এখানে। নির্মণেশৌলী আর নিরাপত্তা এতোই মজবুত যে ৪১ বছরেও বড় কোনো দুর্ঘটনার উদাহারণ নেই সিএন টাওয়ারে।
এখন নতুন করে যুক্ত হয়েছে গ্লাস ফ্লোর। আড়াই ইঞ্চি মোটা স্বচ্ছ কাঁচের মেঝেতে দাঁড়িয়ে ১১৫ তলা থেকে পর্যটকরা দেখতে পারেন নিচের রাস্তা, গাড়ি চলাচল।
গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটি বিশ্বের সবচেয়ে উঁচু গ্লাসফ্লোর। সিএন টাওয়ারের ইথিওপিয়ান কর্মী এ্যালোরা এলিভেটরে ওঠার সময়ই চ্যালেঞ্জ দিলেন, চূঁড়ায় পৌঁছাতে যদি ৫৮ সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে টিকেটের টাকা ফেরত। সাথে উপরের ঘুর্ণায়মান থ্রি সিক্সটি ডিগ্রি রেঁস্তোরায় খাওয়া ফ্রি। কিন্ত না। উঠা বা নামতে গিয়ে চুলচেরা সময় ধরেও ৫৮ সেকেন্ডের বেশি সময় লাগলো না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV