Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৫ কারণে প্রেমের সম্পর্ক স্বাস্থ্যের জন্য ভালো!

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: February 17, 2014 | 12:21 PM

ভালোবাসার ইতিবাচক-নেতিবাচক দু’টি দিক নিয়েই চিন্তা করেন সবাই। কারও কাছে জীবনটা খুব সুন্দর। কারণ তার জীবনে আছে একান্ত আপন একটি মানুষ। আবার যারা সঙ্গীবিহীন তাদের কাছে এই জীবনটাই একটু মন খারাপের। কিন্তু এটা কি আপনার জানা আছে, যে রোমান্টিক একটি সম্পর্কে জড়ালে আপনার শুধু মনই নয়, বরং স্বাস্থ্যও ভালো থাকবে? হ্যাঁ এটাই সত্যি। প্রেমের সম্পর্ক আপনার স্বাস্থ্যের পাঁচটি উপকার করতে পারে। যেমন:

মানসিক সমস্যা কম হবে 

প্রেমিক বা প্রেমিকার সাথে মানুষ প্রায়ই ঝগড়া করে। একই কথা বিবাহিত দম্পতিদের জন্যেও প্রযোজ্য। কিন্তু এরপরেও সম্পর্কে জড়িত মানুষের মানসিক অবস্থা থাকে অন্যদের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে ভালো। এমনকি যারা সম্পর্কে তেমন আন্তরিক নন তাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সমস্যা বেশ দেখা যায়। সুতরাং সম্পর্কে জড়ালেই হবে না, সম্পর্কে থাকতে হবে আন্তরিক। তবেই মানসিক স্বাস্থ্য থাকবে চমৎকার। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ সুবিধা রয়েছে।

ব্যথা কম হয় 

‘লাভ ইজ পেইন’ বা ‘ভালোবাসা যাতনা’ যারা বলেন, তাদের মতামত পরিবর্তন করার সময় এসেছে। কারণ সত্যিকারের ভালোবাসার অনুভূতি পারে ব্যথার অনুভূতিকে ভোঁতা করে দিতে। ভালোবাসার মানুষটির প্রতি মনোযোগ দিলে তাদের ব্যথার অনুভূতি অনেকটাই কমে যায়।

স্ট্রেস কমে যায় 

আমাদের অনেক রোগের পেছনে লুকানো কারণ হলো স্ট্রেস বা চাপ। স্ট্রেসমুক্ত জীবনে অনেক রকমের রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। আর এটা তো ধরেই নেওয়া যায় যে পারস্পরিক সমঝোতা থাকলে একটা সম্পর্কে স্ট্রেস অনেক কম থাকবে এবং সার্বিকভাবে জীবনের স্ট্রেসও কম হবে। আসলেই তাই। রীতিমত গবেষণা থেকে প্রমাণিত একটি বিষয় হলো, শান্তিপূর্ণ একটি সম্পর্কে থাকলে মানুষের জীবনের স্ট্রেসও কম হয় এবং শরীর ভালো থাকে। একজন মানুষ যখন স্ট্রেসে থাকে তখন তার সঙ্গী তাকে মানসিক সহায়তা দেয় এবং এভাবেই মন অনেকটা ভালো করে দেয় সম্পর্ক।

দীর্ঘায়ু লাভ 

যেসব মানুষ বিবাহিত এবং তাদের সঙ্গীর সাথে বসবাস করেন তাদের আয়ু দীর্ঘ হয়ে থাকে অন্যদের তুলনায়। একাকী জীবনযাপন করতে থাকা মানুষ বা বিচ্ছেদ হয়ে গেছে এমন মানুষের আয়ু কম হয়ে থাকে।

আনন্দ 

প্রথম প্রথম প্রেমে পড়ার পর এবং সম্পর্কে জড়ানোর পর মানুষ মোটামুটি ঢোল পিটিয়ে জাহির করতে থাকে যে তার একজন ভালোবাসার মানুষ আছে এবং এতে সে কতোই না সুখি! এটা কিন্তু আসলেও সত্যি যে মানুষ যদি সত্যি সত্যি প্রেমে পড়ে, তবে সে এমনিতেই থাকে আগের চাইতে অনেক বেশি হাসিখুশি। আর জীবনে আনন্দ থাকার কারণে এসব মানুষের স্বাস্থ্যও থাকে সার্বিকভাবে ভালো।বাংলাদেশ প্রতিদিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV