Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৫ জানুয়ারি স্টেট ডিপাটমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আওয়ামী লীগের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: December 26, 2014 | 4:18 AM

যুক্তরাষ্ট্র : বাংলাদেশে জামায়াত-শিবিরকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধকরণ ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায়কে কার্যকর করার সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আগামী ৫ জানুয়ারি সোমবার ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপাটমেন্ট ও হোয়াইট হাউজের সামনে এক সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে। বর্তমান সরকারের বর্ষপূর্তির এদিনে এ সমাবেশের মধ্য দিয়ে মার্কিন প্রশাসনকে জানিয়ে দেয়া হবে যে, শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসীরা ঐক্যবদ্ধ। একাত্তরের ঘাতকদের বিচারের পক্ষে বাংলাদেশী আমেরিকানদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারে এ কর্মসূচির সমর্থনে ব্যাপক প্রস্তুতি চলছে। ফ্লোরিডা, মিশিগান, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, নর্থ ক্যারোলিনার প্রবাসীরা ঐ কর্মসূচিতে অংশ নিতে ডিসিতে যাবেন বলে সংশি¬¬ষ্টরা জানান। নিউইয়র্ক থেকে কয়েকটি বাস যাবে সমাবেশের লোক নিয়ে। মেট্রো ওয়াশিংটনের নেতৃবৃন্দ সকলকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। ওই সমাবেশে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি রোববার এ সভা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লে¬খ্য, গত ৩ বছর আগে এ কমিটি দায়িত্ব গ্রহণের পর এটি হবে কার্যকরী কমিটির প্রথম সভা।
৫ই জানুয়ারী সোমবার দুপুর ১২টা থেকে ৪ টা পর্যন্ত ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ও মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, নিউজার্সী আওয়ামী লীগ, মিশিগান আওয়ামী লীগ, ফ্লোরিডা আওয়ামী লীগ, জর্জিয়া আওয়ামী লীগ, শিকাগো আওয়ামী লীগ, ক্যালির্ফোনিয়া আওয়ামী লীগ, টেক্সাস আওয়ামী লীগ, কানেকটিকাট আওয়ামী লীগ, বাফেলো আওয়ামী লীগ, সাউথ জার্সি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, ঘাতক দালাল নিমূল কমিটি, অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সংগঠনের সকল অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বাধীনতার স্বপক্ষের সকল নেতা কর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV