৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার’র প্রতিষ্ঠাবার্ষিকী ১৯শে জানুয়ারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে ১৯৯২ সালে ’৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য যে গন আন্দোলন সৃষ্ঠি করে গন জোয়ার গড়ে তোলেন, সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ও মহাজোট সরকার একের পর এক শীর্ষ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
শহীদ জননী জাহানার ইমামের সেই আন্দোলন ‘৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৯শে জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কের জ্যামাইকার Roy Driving School-এ আলোচনা সভা ও নির্মূল কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবিরের প্রামাণ্যচিত্র ‘যুদ্ধাপরাধ ৭১’-এর প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনের নিউইয়র্ক চ্যাপ্টার।
উক্ত সভায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন সংগঠনের নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নুর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ