Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

৭৮ বছর পর জন্ম সনদ পেলেন প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: November 26, 2013 | 1:40 PM

 

সাংবাদিক মার্ক টালির হাতে জন্ম সনদ তুলে দিচ্ছেন কলকাতার মেয়র। ছবি: ভাস্কর মুখার্জি।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মার্ক টালি ৭৮ বছর পর নিজের জন্ম সনদ হাতে পেলেন। আজ মঙ্গলবার বিকেলে কলকাতার পৌর করপোরেশনের মেয়র শোভন দেব চট্টোপাধ্যায় মার্ক টালির হাতে তুলে দেন এই জন্ম সনদ।
কলকাতার টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকায় মার্ক টালি জন্মেছিলেন ১৯৩৫ সালের ২৪ অক্টোবর। এত দিন তাঁর জন্মের নথি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পৌর করপোরেশনের আর্কাইভ থেকে খুঁজে পাওয়া যায় টালির জন্ম সনদ। মার্ক টালির বাবা ছিলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী। তিনি থাকতেন কলকাতায়। বিবিসির সংবাদদাতা হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অবিস্মরণীয় রিপোর্ট করে বাংলাদেশের মানুষের মন জয় করে নেন টালি। তিনি ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি ভারত সংবাদদাতা হিসেবে দিল্লিতে আসেন। বিবিসির ৩০ বছরের চাকরি জীবনে তিনি ২০ বছর ছিলেন বিবিসির দিল্লি ব্যুরোর প্রধান হিসেবে। ১৯৯৪ সালে তিনি বিবিসি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন। ১৯৯২ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’ এবং ২০০৫ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হন মার্ক টালি।প্রথম আলো 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV