৮,০৩২ জন রোহিঙ্গার মধ্যে ১,১০১ জন ফেরত নিতে চায় মিয়ানমার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ৮,০৩২ জন রোহিঙ্গার মধ্যে ১,১০১ জন ফেরত নিতে চায় মিয়ানমার। পরিচয় যাচাই-বাছাই করে ৮,০৩২ জন রোহিঙ্গার যে নতুন তালিকা মিয়ানমারের কাছে দিয়েছিল বাংলাদেশ সেখান থেকে ১,১০১ জনকে ফেরত নিতে চায় দেশটি। এর আগে পরিচয় যাচাই করা ৭৭৮ জন মুসলমান এবং ৪৪৪ জন হিন্দু রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার।
এদিকে, বাংলাদেশ মিয়ানমারের কাছে থেকে ‘যাচাইকৃত যথাযথ তথ্য’ চেয়েছে, খবর ইউএনবি’র।
বার্তা সংস্থাটি জানায়, একজন কর্মকর্তার মতে, বাংলাদেশ চায়- রাখাইন রাজ্যে প্রত্যাবাসিত হতে যাওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা, ধ্বংস করে দেওয়া রোহিঙ্গাদের গ্রাম পুনর্নির্মাণ, জীবনযাত্রার মানোন্নয়ন ও চলাফেরার ওপর তাদের স্বাধীনতার পরিবেশ দেশটি তৈরি করুক।
মিয়ানমারের গণমাধ্যম জানায়, গতকাল (১৭ মে) ঢাকায় দেশ দুটির যৌথ কার্যকরী দলের বৈঠক শেষে মিয়ানমার দাবি করেছে যে তারা বাংলাদেশ থেকে ‘প্রকৃত রোহিঙ্গাদের’ ফেরত নিতে প্রস্তুত। উল্লেখ্য, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।
যৌথ কার্যকরী দলের তৃতীয় বৈঠক মিয়ানমারের রাজধানী নেপিতোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!