৯২ বছর বয়সে ডিগ্রির ছাত্রী!
কলকাতার সাউথ সিটি কলেজ। এই কলেজের মর্নিং শিফটের ছাত্রী বকুলরানি চট্টোপাধ্যায়। দ্বিতীয় বর্ষের বকুলরানি কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্যাম্পাসে পা রাখতেই সবার নজর তার দিকে, কারো চোখে কৌতুহল, কেউবা আঙ্গুল তুলে পাশের জনকে দেখায়। কলেজের কেন্টিনেও আলোচনার বিষয় বকুলরানি। আর এর কারণ এই ছাত্রীর বয়স ৯২ বছর।
শহরের ৭৭/এ কাকুলিয়া রোডের বাসিন্দা বকুলরানি চট্টোপাধ্যায়। মাত্র ১২ বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে হয়ে যায় তার। বৈবাহিক সূত্রেই কলকাতায় বসবাস। পাঁচ ছেলে-মেয়েকে জন্ম দিয়েও তার মন থেকে পড়াশোনার অদম্য ইচ্ছাটা রয়ে গিয়েছিল। ছোট মেয়েকে স্কুলে ভর্তি করানোর সময় স্বামী তাকে ভর্তি করে দেন পাড়ার এক স্কুলে পঞ্চম শ্রেণিতে। সেই থেকেই শুরু তার শিক্ষাজীবনের দ্বিতীয় অধ্যায়।
মাধ্যমিকে ৪৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডিও পার হন বকুলরানি। এরপর বড় মেয়ে মঞ্জুশ্রী মুখোপাধ্যায়ের সাহায্যে ভর্তি হন সাউথ সিটি কলেজে। অনার্স না পাওয়ায় মনটা খারাপ হলেও সেসব ঝেড়ে ফেলে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। তার প্রিয় বিষয় ইংরেজি ও দর্শন। বকুলরানি লক্ষ্য ইংরেজিতে এমএ পাশ করা। ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী’ এমনই যার পণ, সেই মানুষটি ধাপে ধাপে তার ইপ্সিত গন্তব্যের দিকে এগিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা।বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
