Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: December 15, 2022 | 7:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের অন্যতম স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভা রোববার (১১ ডিসেম্বর) অপরাহ্নে জ্যামাইকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলায়ারের সভাপতিত্বেঅনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সানি মোল্লা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হাজী শামসুল ইসলাম। এরপর সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সানি মোল্লা। পরবর্তীতে সভায় উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন এবং সভার আলোচ্য সুচি তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।

এরপর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে পুন: নির্বাচত এবং কোষাধ্যক্ষ আখতার বাবুল প্রবাসী নরসিংদী সোসাইটি ইউএসএ’র সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক বাবুল হাওলাদার বাগেরহাট সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে ডা. টমাস দুলু রায়, ছদরুন নূর, মস্তফা কামাল, অধ্যাপক হুসনে আরা বেগম, অধ্যাপক শাহাদৎ হোসেন, সৈয়দ আতিকুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সাধারণ সম্পাদক- রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ- আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক- বাবুল হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক হিমু মিয়া, কার্যকরী সদস্য বিলালআহমেদ চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম সনি, কাজী আবু নাসের, ইফাত ইয়াসমীন রিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সহ আগামী দিনের বিভিন্ন কর্মসূচী বিষয়
ছাড়াও সাংগঠনিক বিষয়ে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ