নিউইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মিট দ্য প্রেস: মিডিয়া কাভারেজের জন্য বিশেষ সম্মননা প্রদান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জাফরান গ্রিলে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) গত ৩১ জানুয়ারী সংবাদ সম্মেলনের আয়োজন করে। মিট দ্য প্রেসে ইউএসবিসিসিআইয়ের ‘‘বিজনেস ইন রিভিউ অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্ট ২০২২-২০২৩’’ সাংবাদিকদের সামনে উপস্থাপনা করেন ইউএসবিসিসিআই-এর কার্যনির্বাহী কমিটি, পরিচালনা পর্ষদের সদস্যরা। ইউএসবিসিসিআইয়ের ডিরেক্টর শেখ ফরহাদের তত্ত্ববধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ লিটন আহমেদ। এসময় গত বছরের ন্যায় এবছরও ‘বিজনেস এক্সপো-২০২৩’ আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন ইউএসবিসিসিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ২০২২ সালে অনুষ্ঠিত সকল কাজের সারসংক্ষেপ এবং ২০২৩ সালে যে সকল কাজের টার্গেট নিয়েছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বখত রুম্মান বিরতীজ। ২০২২ সালে ইউএসবিসিসিআইয়ের উল্ল্যেখযোগ্য কাজ নিয়ে তিনি বলেন, নানান রকম সীমাবদ্ধতার মধ্যেও গত বছর সংগঠনের কিছু কাজ কমিউনিটিসহ সকল জায়গায় প্রশংসিত হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন, ৩ দিন ব্যাপি ইউএসবিসিসিআই ‘বিজনেস এক্সপো-২০২২’, অন্যান্য চেম্বার অফ কমার্স এর সাথে এমওইউ সাইনিং, ইউএসবিসিসিআই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ, ইউএসবিসিসিআই মহিলা উদ্যোক্তা সামিট এবং মহিলা উদ্যোক্তা পুরস্কার ২০২২ এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন।
এরমধ্যে ইউএসবিসিআই ‘বিজনেস এক্সপো ২০২২’ আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। আমরা ব্যবসার নতুন নতুন উপাদান খুঁজে পেয়েছি এই বিজনেস এক্সপোর মাধ্যমে। তাই এই এক্সপো আমাদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। এজন্য গতবছরের ন্যায় এবারও আমরা ২ দিন ব্যাপি (২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৩) ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ করার সিদ্ধান্ত গ্রহন করেছি। এছাড়া চলতি বছর আমরা আরো কিছু আন্তর্জাতিক অনুষ্ঠানের কার্যক্রম হাতে নিয়েছি। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- ইউএসবিসিসিআই ‘মহিলা উদ্যোক্তা সামিট-২০২৩’। যা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া কমিউনিটিসহ সকলের স্বার্থে কিছু উল্লেখযোগ্য কার্যক্রমও হাতে নিয়েছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- মার্কিন যুক্তরাষ্ট্রে বিডি টেক্সটাইল এবং আরএমজি এক্সপেন্ডারেশন, রিয়েল এস্টেট এ টু জেড সেমিনার, উদ্যোক্তাদের জন্য SBS/SBA সাথে সেমিনার, গ্রান্ট নিয়ে সেমিনার। কিভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায়?, আইটি এবং সফটওয়্যার: যুক্তরাষ্ট্রে কিভাবে একটি আইটি কোম্পানি প্রতিষ্ঠা করা ও যুক্তরাষ্ট্রে কিভাবে ই কমার্স ব্যবসা শুরু করা যায়। EB2, B3 এবং EBS এর উপর সেমিনার।
উল্লেখ্য, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) হল এমন একটি সংস্থা, যা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করে থাকে। এছাড়াও ক্রমবর্ধমান ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা পূরণে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসার মধ্যে সম্পর্ক স্থাপন এবং একটি উদ্যোক্তা পরিবেশ তৈরি করা “ইউএসবিসিসিআই-এর অন্যতম লক্ষ্য। তথ্য সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, ব্যবসায়িক রেফারেল, নেটওয়ার্কিং, সামাজিকীকরণ এবং আরও অনেক কিছুর উৎস এই ব্যবসায়িক সংগঠনটি। ইতিবাচক নানান কর্মের জন্য ইউএস- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাংলাদেশী সম্প্রদায়ের ‘বিশ্বস্থ কণ্ঠ’ বলা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউএসবিসিসিআই এর সদস্য শেখ সাদিয়া আফরিন, শেখ ফারজানা, নাহিদ আহমদ, মোঃ বদরুদ্দোজা সাগর, আবু নাফে খান, ইসরাত জাহান মারিয়া, শাহ মোহাম্মদ আজিম।
সংবাদ সম্মেলনে বিগত বছরে মিডিয়া কাভারেজের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মননা দেওয়া হয়। এ সম্মননাপ্রাপ্তরা হলেন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টেলিভশনের সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক লাবলু আনসার, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সাইদ, সাপ্তাহিক ঠিকানার ভাইস প্রেসিডেন্ট মুশরাত শাহীন, এটিএন বাংলা ইউএসএ’র নিউজ এডিটর কানু দত্ত, চ্যানেল ৭৮৬ এডিটর মুহাম্মদ শহীদুল্লাহ, চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহাম্মেদ এবং তুষার পিক-এর এম.বি. হোসেন তুষার।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি