Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র এর ইফতার ৩ এপ্রিল, বনভোজন ২০ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: February 4, 2023 | 12:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর উপদেষ্টা ও কার্যকরী কমিটির যৌথসভা গত ২৯শে জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায়  পস্থিত ছিলেনউপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, সৈয়দ নজমুল হাসান কোবাদ, রমিজ উদ্দিন খান, তাজুল ইসলাম তালুকদা, ছুরত আলী মাষ্টার, সহ সভাপতি আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, সংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু, কার্যকরী সদস্য সাব্বির হোসেন, মোঃ শফি উদ্দিন তালুকদার ও শেখ মোস্তাফা কামাল প্রমূখ|

সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩রা এপ্রিল ২০২৩ সোমবার ১১/১২ রামাদান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করা হয়। মোঃ তাজুল ইসলাম তালুকদারকে আহবায়ক, শেখ মোস্তফা কামালকে সদস্য সচিব, রুবেল মিয়াকে সমন্বয়কারী করে মাহফিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আগামী ২০শে আগস্ট ২০২৩ রবিবার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলার তারিখ ঘোষণা করা হয়। বার্ষিক বনভোজন ও মিলনমেলায় আতাউর রহমানকে আহবায়ক, এমডি দেলোয়ার হোসেন মানিকে সদস্য সচিব ও শফিউদ্দিন তালুকদার কে প্রধান সমন্বয়কারী করে বনভোজন ও মিলনমেলা উদযাপন কমিটি গঠন করা হয়।

উক্ত বনভোজন ও মিলনমেলার স্থান শীঘ্রই জানানো হবে। এতে সবাই সপরিবারে উপস্থিত থাকার জন্য অগ্রিম দাওয়াত জানানো হয়। শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ