Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি মেম্বার হলেন বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: October 22, 2023 | 12:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট চেয়ারম্যান শাহজাহান শেখ এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি মেম্বার হয়েছেন। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখের এই নিয়োগ ১ সেপ্টম্বর ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সূত্র জানায়, প্ল্যানিং ও ব্যবস্থাপনায় সিটি হাসপাতালের চিকিৎসায় উচ্চমান এবং সার্ভিস প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিএবি’র মেম্বাররা। প্রতি দুই বছরের জন্য কর্মদক্ষতা, কম্যুনিটি সংশ্লিষ্টতা এবং জনস্বাস্থ্যোর গুরুত্বের ওপর ভিত্তি করে নিউইয়র্ক সিটির প্রতিটি বরোতেই এই মনোনয়ন প্রদান করেন বরো প্রেসিডেন্টরা।
উল্লেখ্য, ব্রঙ্কসে বসবাসরত কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন করে অতিরিক্ত দায়িত্ব পেলেন এনওয়াই হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি’র। শাহজাহান শেখের দেশের বাড়ি বাংলাদেশের গাজিপুরের কাপাশিয়ায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ