Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছড়াড্ডা এবং ছড়াটে’র অগ্রযাত্রা

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: October 26, 2023 | 4:06 PM

আশরাফুল হাবিব মিহির : নিউইয়র্কে নতুন উদ‍্যমে আরো সংগঠিত হয়ে ছড়াটে সম্পন্ন করলো জমজমাট ছড়াড্ডা। সশরীরে ও অলাইনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হন ছড়াকার ও শিশুশিল্পীরা। গত ২০ অক্টোবর শুক্রবার জ‍্যামাইকার হিলসাইডে অনুষ্ঠিত হয় ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা। এটি ছিলো নবম ছড়াড্ডা।
আড্ডার শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় শিশুশিল্পী মৌনামী, ছড়াকার খালেদ হোসাইন সহ এইদিনে জন্মগ্রহণকারী সকল গুণীজন ও শিশুদের। নিউইয়র্কে শিল্প-সংস্কৃতির সংগঠন বিপা-র শিক্ষার্থী শিশুশিল্পী যুনাইরা ইসলামের আবৃত্তির মধ‍্য দিয়ে আড্ডা শুরু এবারের ছড়াড্ডা। যুনাইরা আবৃত্তি করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়া। মেরিল‍্যান্ড থেকে যুক্ত হওয়া ছড়াকার ফকির সেলিম পরপর কয়েকটি ছড়া পড়ে শোনান। তিনি যেকোনো একটি ছড়াড্ডা মেরিল‍্যান্ডে করার প্রস্তাব করেন। ছড়াকার মৃদুল আহমেদ বরাবরের মতো তাৎক্ষণিক ছড়া তৈরি করে সবাইকে চমৎকৃত করেন। প্রথমবারের মতো ছড়াড্ডায় যুক্ত হন ছড়াকার খালেদ সরফুদ্দীন, ছড়াকার মনজুর কাদের ও ছড়াকার শাহ ফিরোজ। তারা তাদের ছড়াপাঠের মাধ্যমে সকলকে আমোদিত করেন। এছাড়াও ছড়াপাঠ করেন ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।
প্রখ্যাত লেখক, কলামিস্ট, ছড়াকার ও কবি অজয় দাশগুপ্ত, সুদূর অষ্ট্রেলিয়ায় থেকে অনলাইনে যুক্ত হয়ে তাঁর ছড়া পড়ে শোনান এবং ছড়াটে-র গঠনমূলক বিভিন্ন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। কবি অজয় দাশগুপ্ত শিল্প-সাহিত‍্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন‍্য সম্প্রতি অস্ট্রেলিয়ার সাফাল, সার্কের সাত দেশও আফগানিস্তান মোট আট দেশের এই বিশাল সংগঠনটির প্রথমবারের মতো প্রবর্তিত শিল্প, সাহিত্যের পদক ও সম্মাননা পেয়েছেন। লেখালেখির জন্য সাউথ এশিয়ান সার্ক আন্তর্জাতিক পদকে ভুষিত হওয়ায়, সঞ্চালক শাম্ স চৌধুরী রুশো ছড়াটে-র পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াড্ডার স্পনসর ফরএক্স একাডেমির দুই কর্ণধার কবি মিশুক সেলিম ও ইঞ্জিনিয়ার সমীরণ বড়ুয়া।
প্রথমবারের মতো ছড়াড্ডা উন্মুক্তভাবে অনুষ্ঠিত হলো। এর আগের আড্ডাগুলো ঘরোয়াভাবে অনুষ্ঠিত হতো। এখন থেকে ছড়াড্ডা প্রতি মাসের তৃতীয় শুক্রবার হিলসাইডের ফরএক্স একাডেমিতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ