Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভা : আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী সম্পন্ন করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 31, 2023 | 3:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ অক্টোবর নিউইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ সেন্টারে যুক্তরাষ্ট্র জাসদের এ আলোচনা সভায় আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী সম্পন্ন করার আহ্বান জানান হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা জাসদের অন্যতম নেতা আজাদ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সিনিয়ার সহ সভাপতি মো. শহিদুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, শাহনুূর কোরেশী, শাহ মহি উদ্দিন সবুজ, যুক্তরাষ্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক ও যুবজোটের আহ্বায়ক আবুল ফজল লিটন, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত চক্র আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এরা আসলে নির্বাচন চায় না। এরা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করে যেনতেন ভাবে ক্ষমতায় যেতে চায়। বক্তারা আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করার জোর দাবী জানান।
বক্তারা বলেন, জাসদের ৫১ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান।সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী নিরীহ ফিলিস্তিন জনগণের ওপর ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী রাজনীতি ও অর্থনীতিতেও।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV